দুর্যোগের মারাত্মক ঝুঁকিতে রয়েছে রাজধানী ঢাকা। বিশেষজ্ঞরা বলছেন, সরকারি সংস্থাগুলোর সমন্বয়হীনতায় জনবহুল শহরটি বড় বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে আছে। ভূমিকম্প, আগুন, ও বিস্ফোরণের মত দুর্যোগ মোকাবেলায় প্রয়োজনীয় প্রস্তুতি নেই জানিয়ে তারা বলেছেন, দক্ষ জনবল তৈরি ও অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি জরুরি দুর্যোগ মোকাবেলায় সমন্বিত বাহিনী তৈরি করা প্রয়োজন।







