চ্যানেল আই এর জনপ্রিয় টক শো ‘তৃতীয় মাত্রা’র উপস্থাপক জিল্লুর রহমানের মা শামীম পারভীন-এর দাফন আজিমপুর কবরস্থানে সম্পন্ন হয়েছে। এর আগে গুলশানের আজাদ মসজিদে বাদ জোহর তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
সোমবার ২৭ মে রাতে রাজধানীর বনানীর বাসায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে শোকাহত চ্যানেল আই পরিবার।
গুলশান আজাদ মসজিদে জানাজার নামাজের আগে শামীম পারভীনকে শেষ বিদায় জানান স্বজনরা। তার বিদেহী আত্মার শান্তির জন্য সন্তানেরা দোয়া চান। জানাজার নামাজে চ্যানেল আই’র ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর ও ইমপ্রেস গ্রুপ ও চ্যানেল আইয়ের পরিচালক জহির উদ্দিন মাহমুদ মামুনসহ বিশিষ্টজনেরা অংশ নেন। সে সময় শামীম পারভীনের আত্মার মাগফিরাত কামনা করেন তারা।
১৯৪৭ সালের ১ জানুয়ারি ঢাকায় জন্মগ্রহণ করেন শামীম পারভীন। তার স্বামী এ কে এম খলিলুর রহমান ছিলেন ঢাকা বার এসোসিয়েশনের সহ-সভাপতি। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন শামীম পারভীন।







