চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নৌকার কাণ্ডারি আপনাদের ফেলে ভারতে চলে গেছেন: মির্জা ফখরুল

এটিএম সামসুজ্জোহাএটিএম সামসুজ্জোহা
৩:০৯ অপরাহ্ন ২৬, জানুয়ারি ২০২৬
- সেমি লিড, রাজনীতি
A A
ছবি: ঠাকুরগাঁও সদর উপজেলার ২৯ মাইল বিডি স্কুল মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ছবি: ঠাকুরগাঁও সদর উপজেলার ২৯ মাইল বিডি স্কুল মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগে লড়াই হতো নৌকা আর ধানের শীষের মধ্যে। এখন সেই নৌকা নেই। নৌকার কাণ্ডারি শেখ হাসিনা, আপনাদের ফেলে ভারতে চলে গেছেন। তিনি এখন দিল্লিতে বসে আছেন। তিনি দেশে থাকলে অন্তত একটি গণতান্ত্রিক ব্যবস্থা হতো।

​সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার ২৯ মাইল বিডি স্কুল মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

​উপস্থিত জনতাকে উদ্দেশ্য করে মির্জা ফখরুল আবেগাপ্লুত কণ্ঠে বলেন, “এলা (এখন) নৌকাটা নাই। একটা নতুন মার্কা আমাদের সামনে আসছে। এটিই আমার শেষ নির্বাচন। আমি আপনাদের কাছে শেষ সময়ে এসেছি, এবার আপনারা আমাকে একটা সুযোগ দেবেন। আমরা মানুষের শিরার ভেতর মিশে থেকে কাজ করতে চাই।”

​স্বাধীনতা বিরোধীদের ভোট না দেওয়ার আহ্বান জানিয়ে ​নির্বাচনী প্রতিদ্বন্দ্বীদের সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, যারা ১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীকে সহায়তা করেছে, আমাদের হাজার হাজার মানুষকে হত্যা করেছে, এখন তারাই আবার ভোট চাচ্ছে দেশ চালানোর জন্য। যে দল বাংলাদেশ ও স্বাধীনতায় বিশ্বাস করে না, তাদের ভোট দিয়ে দেশের সর্বনাশ করা যাবে না। তিনি আরও বলেন, “আমরা ১৯৭১ সালকে সবসময় মাথা উঁচু করে রাখতে চাই, কারণ ওই লড়াইয়ের মধ্যেই বাংলাদেশের অস্তিত্ব নিহিত।”

​হিন্দু সম্প্রদায়ের মানুষের উদ্দেশে অভয় দিয়ে মির্জা ফখরুল বলেন, “হিন্দু ভাইয়েরা কথা বলতে ভয় পান। যে কেউ তাদের ওপর অত্যাচার করবে কি না। আপনাদের পরিষ্কার বলতে চাই—আপনারা সংখ্যালঘু নন। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলে গেছেন, এই দেশে কোনো সংখ্যালঘু নেই; আমরা সবাই বাংলাদেশি। সবার অধিকার সমান। তাই বুক ফুলিয়ে দাঁড়ান, আমার ভাইয়েরা সবসময় আপনাদের পাশে থাকবে। আমি কথা দিচ্ছি, বিএনপি সবার অধিকার রক্ষা করবে।”

নিজের রাজনৈতিক সততা তুলে ধরে তিনি বলেন, “আমরা রাজনীতি করে ব্যবসা করি না, মানুষের কল্যাণের জন্য রাজনীতি করি। বাপের জমিজমা বিক্রি করে রাজনীতি করি, নতুন করে বাড়ি-গাড়ি বা জমি কিনিনি। আমরা কথার ফুলঝুরিতে নয়, কাজে বিশ্বাস করি। আপনাদের একটি সঠিক সিদ্ধান্তই পারে দেশের কল্যাণ নিশ্চিত করতে।”

Reneta

সাংগঠনিক প্রয়োজনে ঠাকুরগাঁওয়ে গণসংযোগ সংক্ষিপ্ত করে মির্জা ফখরুল সোমবারই সৈয়দপুর হয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হন। জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী জানান, আগামী ২৮ জানুয়ারি তিনি পুনরায় ঠাকুরগাঁওয়ে ফিরে এসে নির্বাচনী গণসংযোগ শুরু করবেন।

Jui  Banner Campaign
ট্যাগ: জাতীয় নির্বাচন ও গণভোট ২০২৬নির্বাচনী জনসভামির্জা ফখরুল
শেয়ারTweetPin

সর্বশেষ

‘প্রেমিক’ নামে কোনো সিনেমা করছেন না নিশো, তবে…

ফেব্রুয়ারি ৪, ২০২৬

এপস্টেইন নথি পড়ে স্তম্ভিত, সনাতন দর্শন নিয়ে সরব কঙ্গনা

ফেব্রুয়ারি ৪, ২০২৬

৪১ দফার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে জামায়াতে ইসলামী

ফেব্রুয়ারি ৪, ২০২৬

বিকেএসপির সাবেক মহাপরিচালক কর্নেল লতিফের মৃত্যুতে বিসিবির শোক

ফেব্রুয়ারি ৪, ২০২৬

দেশে ভারতীয় ছবি আনতে একাই লড়াইয়ের ঘোষণা মামুনের

ফেব্রুয়ারি ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT