চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৌভাগ্যময় রজনি পবিত্র শবে বরাত পালিত হচ্ছে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৩২ অপরাহ্ন ০৩, ফেব্রুয়ারি ২০২৬
- সেমি লিড, ধর্ম ও জীবন
A A

পাপমুক্তি ও মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমত লাভের পরম সৌভাগ্যময় রজনি পবিত্র শবে বরাত পালিত হচ্ছে আজ। মুসলমানদের কাছে এটি এক মহিমান্বিত ভাগ্যরজনি। আল্লাহ তায়ালার মাগফিরাত ও রহমত অর্জনের আশায় ধর্মপ্রাণ মুসলমানরা এই রাতে ইবাদত-বন্দেগিতে মগ্ন রয়েছেন।

মঙ্গলবার, (৩ ফেব্রুয়ারি) ইসলাম ধর্মে যেসব ফজিলতপূর্ণ ও বরকতময় রাত রয়েছে, পবিত্র শবে বরাত তাদের মধ্যে অন্যতম। শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাত মুসলমানদের কাছে শবে বরাত হিসেবে পরিচিত।

বিশ্বাস করা হয়, এই রাতে মহান আল্লাহ তায়ালা তাঁর বান্দাদের গুনাহ মাফ করেন এবং রহমতের দ্বার উন্মুক্ত করে দেন। এ কারণে মসজিদ, মাদ্রাসা, ইবাদতখানা ও ঘরে ঘরে দেশের ধর্মপ্রাণ মুসলমানরা নফল নামাজ আদায়, কোরআন তেলাওয়াত, জিকির-আসকার ও দোয়ায় মশগুল রয়েছেন।

এ রাতকে কেন্দ্র করে অনেকে প্রিয়জনদের কবর জিয়ারত করে তাঁদের আত্মার মাগফিরাত কামনা করছেন। পাশাপাশি নিজের জীবনের ভুল-ভ্রান্তি ও পাপাচারের জন্য গভীর অনুশোচনায় আল্লাহর দরবারে দু’হাত তুলে ক্ষমা প্রার্থনা করছেন ধর্মপ্রাণ মুসলমানরা।

পবিত্র শবে বরাত উপলক্ষ্যে আগামীকাল সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এ উপলক্ষ্যে রেডিও ও টেলিভিশনে বিশেষ ধর্মীয় অনুষ্ঠান সম্প্রচার করা হচ্ছে এবং সংবাদপত্রগুলো প্রকাশ করছে বিশেষ ক্রোড়পত্র।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ঘোষণাপবিত্র শবে বরাতপালিত হচ্ছেমসজিদে ওয়াজ মাহফিলসরকারি ছুটি
শেয়ারTweetPin

সর্বশেষ

শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় বাতিলের দাবিতে আইনি নোটিশ 

এপ্রিল ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ছাত্রদল নেতার বাড়িতে গুলির অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে

এপ্রিল ১, ২০২৬

মানিকের গোলে সেমিতে প্রথমার্ধে এগিয়ে বাংলাদেশ

এপ্রিল ১, ২০২৬
হাসপাতালে মেঝেতেই চলছে চিকিৎসা—অসুস্থ সন্তানকে বুকে আগলে নির্ঘুম রাত পার করছেন উদ্বিগ্ন বাবা-মায়েরা। ছবি: এআই

শিশুদের হাম: হাসপাতালে মা-বাবার অদৃশ্য যুদ্ধ

এপ্রিল ১, ২০২৬
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশী খামার শ্রমিক নিহত

আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশী খামার শ্রমিক নিহত

এপ্রিল ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT