চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুগোপযোগী সর্বজনীন বিজ্ঞানভিত্তিক শিশু নীতি প্রণয়নের আহ্বান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৫০ অপরাহ্ন ১৬, সেপ্টেম্বর ২০২৩
শিক্ষা
A A

মহান শিক্ষা দিবস উপলক্ষে এক আলোচনা সভায় বক্তাগণ যুগোপযোগী সর্বজনীন বিজ্ঞানভিত্তিক শিশু নীতি প্রণয়ন করার ওপর গুরুত্ব আরোপ করে বলেছেন, শিক্ষা ক্ষেত্রে যে নৈরাজ্য চলছে তার প্রতিফলন ঘটছে সমাজে। ১৯৬২ সালে পাকিস্তানের শাসকগোষ্ঠীর দ্বারা যে গণবিরোধী শিক্ষানীতি বাতিল এবং সর্বজনীন বিজ্ঞানভিত্তিক শিক্ষানীতি প্রণয়নের দাবি করেছিল বাংলাদেশের জণগণের কাছে তা আজও অপূর্ণ রয়ে গেছে।

আজ ১৬ সেপ্টেম্বর শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে জাতীয় শিক্ষা ও সংস্কৃতি আন্দোলন কর্তৃক মহান শিক্ষা দিবস উপলক্ষে আয়োজিত এক সেমিনারে বক্তাগণ এ বক্তব্য উপস্থাপন করেন। ‘সর্বজনীন গণমুখী বিজ্ঞান ভিত্তিক শিক্ষানীতি প্রণয়ন: বর্তমান প্রেক্ষিত, নাগরিক ভাবনা’ শীর্ষক সেমিনারে মুল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের শিক্ষক অধ্যাপক কাবেরী গায়েন।

এই সময় বক্তারা বলেন, ৬২ তে শরীফ শিক্ষা কমিশনের বিরুদ্ধে যেমন রক্ত দিয়েছে বাবুল, মোস্তফা, ওয়াজিউল্লাহ, মোস্তফা ঠিক তার কুড়ি বছর পর ১৯৮২ তে স্বাধীন বাংলাদেশে মজিদ খানের শিক্ষানীতির বিরুদ্ধে রক্ত দিয়েছে জয়নাল, জাফর, মোজাম্মেল, দীপালি সাহাসহ অনেকেই। উভয় সময়ই জাতির ওপর সামরিক সরকারের অগণতান্ত্রিক শাসন ব্যবস্থা চাপিয়ে দেয়া হয়েছিল।

শিক্ষা ও সংস্কৃতি আন্দোলনের আহ্বায়ক একুশে পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা মাহমুদ সেলিম এর সভাপতিত্বে, সদস্য সচিব রুস্তম আলী খোকনের সঞ্চালনায় এ সেমিনারে আলোচনা করেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক এ এন রাশেদা, অধ্যাপক তানজিম উদ্দিন খান, অধ্যাপক আনোয়ারউল্লাহ তপন, অধ্যাপক জোবাইদা নাসরীন কণা, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক রাজু আহমেদ, শিক্ষক নেতা অধ্যক্ষ আকমল হোসেন, লেখক আলী আকবর টাবি, ‘৮৩ এর ছাত্র আন্দোলনের অন্যতম নেতা হাবিব আহমেদ, উন্নয়ন কর্মী ফেরদৌস আহমেদ উজ্বলসহ প্রমুখ ।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: মহান শিক্ষা দিবসশিক্ষাশিক্ষা দিবস
শেয়ারTweetPin

সর্বশেষ

অস্ট্রেলিয়া ও ইউরোপে পাঠানোর নামে জাল ভিসা, কোটি টাকার প্রতারণা

মার্চ ৩০, ২০২৬

প্যানিক হয়ে জ্বালানি তেল কেনা থেকে বিরত থাকার আহ্বান পেট্রোল পাম্প ওনার্স এসোসিয়েশনের

মার্চ ৩০, ২০২৬

সরকারি প্রেসনোট প্রচারের জন্য পত্রিকার মতো টেলিভিশনেও অর্থ বরাদ্দের প্রস্তাব

মার্চ ৩০, ২০২৬

বিতর্কের জেরে পদত্যাগ করলেন আফ্রিকান ফুটবল কনফেডারেশনের মহাসচিব

মার্চ ৩০, ২০২৬

চ্যানেল আইয়ের সহকারী সাউন্ড ইঞ্জিনিয়ারের মাতৃবিয়োগ

মার্চ ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT