ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি পদে আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক পদে মাইনুল হাসান সোহেলসহ বিজয়ী সবাইকে আন্তরিক মুবারকবাদ জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।
আজ শনিবার (৩০ নভেম্বর) এক বিবৃতি জামায়াত এ তথ্য জানিয়েছে।
বিবৃতিতে তিনি বলেন, ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি পদে আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক পদে মাইনুল হাসান সোহেলসহ বিজয়ী সবাইকে আমি আন্তরিক অভিনন্দন ও মুবারকবাদ জানাচ্ছি।
আমি আশা প্রকাশ করছি, ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) এর কার্যনির্বাহী কমিটির নবনির্বাচিত নেতৃবৃন্দ দেশের উন্নয়ন, অগ্রগতি এবং গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠায় বিশেষ ভূমিকা পালন করবেন। দেশি-বিদেশি সকল চক্রান্ত-ষড়যন্ত্র রুখে দিয়ে জাতিকে ঐক্যবদ্ধ করতে কান্ডারীর ভূমিকা পালন করবেন বলেও আমি আশাবাদ ব্যক্ত করছি।








