চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেই ‘ক্রিম আপা’ কারাগারে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:২০ অপরাহ্ন ১১, এপ্রিল ২০২৫
- সেমি লিড, অপরাধ, আদালত
A A

সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশি ভিউ পেতে সন্তানদের ওপর নির্যাতন চালিয়ে ভিডিও বানানোর অভিযোগে ‘ক্রিম আপা’ খ্যাত কন্টেন্ট ক্রিয়েটর শারমিন শিলাকে কারাগারে পাঠানো হয়েছে।

আজ শুক্রবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জিনাত জাহান এ আদেশ দেন।

এদিন শারমিন শিলাকে আদালতে হাজির করে কারাগারে আটকের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার উপপরিদর্শক (নিরস্ত্র) ওমর ফারুক। আসামিপক্ষে আইনজীবী জামিন চেয়ে আবেদন করলেও আদালত তা গ্রহণ না করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

সিজেএম আদালতে আশুলিয়া থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা আবুল খায়ের এ তথ্য নিশ্চিত করেছেন।

বুধবার (৯ এপ্রিল) আশুলিয়া থানায় শারমিন শিলার বিরুদ্ধে মামলা করেন সাভার উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা কাজী ইসরাত জামান। পরে তাকে গ্রেপ্তার করা হয়।

মামলা সূত্রে জানা যায়, শারমিন শিলা পেশায় বিউটিশিয়ান। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্রিম আপা নামে পরিচিত। তিনি মূলত মেকআপের জন্য কাজ করেন এবং বিভিন্নরকম ক্রিম বিক্রি করেন। তার এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে। তিনি ছেলে ও মেয়েকে নিয়ে ভিডিও কনটেন্ট তৈরি করে ফেসবুকসহ বিভিন্ন প্ল্যাটফর্মে পোস্ট করেন।

Reneta

গত ৩ মার্চ বিকেল ৪টায় শারমিন শিলার ফেসবুক আইডি থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়। সেই ভিডিওতে দেখা যায়, তিনি নিজের মেয়েকে জোর করে মুখে খাবার দিচ্ছেন। মেয়েটি খেতে না চাইলে এক হাতে মুখে চাপ দিয়ে, অন্য হাতে কেক জাতীয় খাবার মুখে ঢোকাচ্ছেন তিনি। ভিডিও ছড়িয়ে পড়ার পর দেশজুড়ে সমালোচনার ঝড় ওঠে।

এজাহারে আরও বলা হয়, শারমিন শিলা মাতৃসুলভ আচরণ না করে সন্তানদের প্রতি নিষ্ঠুর ব্যবহার করছেন, যা তাদের শারীরিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করছে। এমন আচরণ শিশু আইনের সুস্পষ্ট লঙ্ঘন।

শিশুদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন ‘একাই একশো’ গত ৬ এপ্রিল ঢাকা জেলা প্রশাসকের কাছে শারমিন শিলার বিরুদ্ধে স্মারকলিপি দেয়। জেলা প্রশাসন তিন দিনের মধ্যে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

সমালোচনার মুখে শারমিন শিলা ফেসবুক লাইভে এসে দেশবাসীর কাছে ক্ষমা চেয়ে ভবিষ্যতে আর এমন ভিডিও না করার কথা জানান। তবে, আইনশৃঙ্খলা বাহিনী বলছে, ক্ষমা চাইলেও শিশু নির্যাতনের অভিযোগে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কন্টেন্ট ক্রিয়েটর শারমিন শিলাকারাগারেক্রিম আপা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি

হাসপাতালে ভুল ইনজেকশন পুশ করতেই দুই নারীর মৃত্যু!

মার্চ ১৫, ২০২৬

এভিয়েট্যুর ওমেন্স আইকন অ্যাওয়ার্ড পেলেন ইউএস-বাংলার ৩ নারী

মার্চ ১৫, ২০২৬

সিনেমা মুক্তির ১৮ বছর পরেও সেই সিনেমার পারিশ্রমিক পাচ্ছেন অনিল

মার্চ ১৫, ২০২৬

‘সরাসরি কপালে গুলি করব’, মৃত্যুর হুমকি পেলেন বাদশা!

মার্চ ১৫, ২০২৬

সংবিধানে সংস্কার পরিষদের অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

মার্চ ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT