চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, গণপিটুনিতে নিহত ১

সরওয়ার আজম মানিকসরওয়ার আজম মানিক
১:৫৪ অপরাহ্ন ০৭, মে ২০২৩
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালীতে অবস্থিত ১৩ নাম্বার রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী গ্রুপের এলোপাতাড়ি গুলিতে ৩ জন রোহিঙ্গা শরণার্থী আহত হয়েছে। পরে সংঘবদ্ধ রোহিঙ্গাদের গণপিটুনিতে নিহত হয়েছে হামলাকারী এক রোহিঙ্গা সন্ত্রাসী। 

আজ রবিবার ভোর রাতে পালংখালী ইউনিয়নের তাজনিমারখোলা ১৩ নাম্বার রোহিঙ্গা ক্যাম্পের জি ওয়ান ব্লকে এই ঘটনা ঘটে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ মোহাম্মদ আলী জানিয়েছেন, আজ রবিবার ভোরের দিকে ১৩ নাম্বার রোহিঙ্গা ক্যাম্পের জি ওয়ান ব্লকে ২০/২৫ জনের রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপের সদস্য হঠাৎ এসে এলোপাতাড়ি গুলি ছুড়ে। টানা কিছুক্ষণ গুলি ছুড়ার ঘটনায় রোহিঙ্গারা চিৎকার করলে আশেপাশের ব্লক থেকে সাধারণ রোহিঙ্গারা জমায়েত হয়ে সন্ত্রাসীদের ধাওয়া করে।

এসময় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে ৩ রোহিঙ্গা আহত হয়। পরে সাধারণ রোহিঙ্গারা এক সন্ত্রাসীকে আটক করে গণপিটুনি ও দা দিয়ে কোপায়। এতে ঘটনাস্থলেই মারা যায় সে। পরে এপিবিএন পুলিশ ও উখিয়া থানা পুলিশ ঘটনাস্থলে আসে এবং আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হয়।

উখিয়া থানার ওসি জানান, হামলাকারীরা আরসা গ্রুপের সদস্য বলে জানা যায়। নিহত আরসা গ্রুপের সদস্যের পরিচয় তাৎক্ষণিক শনাক্ত করা যায়নি। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি। ঘটনাস্থলে এপিবিএন পুলিশ মোতায়েন রয়েছে।

আহত রোহিঙ্গারা হলো ১৩ নাম্বার ক্যাম্পের জি ওয়ান ব্লকের হোসেন আহমেদের স্ত্রী রমিদা খাতুন (৫৫) ও তার দুই পুত্র মোহাম্মদ রফিক (২৫) ও জুবায়ের (১৮)।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: উখিয়াএলোপাতাড়ি গুলিকক্সবাজারগণপিটুনিরোহিঙ্গারোহিঙ্গা ক্যাম্পসন্ত্রাসী
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি নিয়ে তথ্যপ্রযুক্তি মন্ত্রী ও মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

মার্চ ৩১, ২০২৬
ছবি: প্রেসিডেন্সির প্রথম মেয়াদে টোকিওর দক্ষিণে ইয়োকোসুকায় 'ইউএসএস ওয়াস্প' যুদ্ধজাহাজে সেনাদের স্যালুট করছেন ডোনাল্ড ট্রাম্প।

ইরানে স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র?

মার্চ ৩১, ২০২৬

স্বামীকে হারিয়েও তীব্র কটাক্ষের মুখে প্রিয়াঙ্কা

মার্চ ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

সঠিক ইতিহাস সংরক্ষণে প্রয়োজন কার্যকর উদ্যোগ: তথ্যমন্ত্রী

মার্চ ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

অনলাইন-অফলাইন ক্লাস চালু বিষয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী

মার্চ ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT