চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জম্মু-কাশ্মীরে সেনা ট্রাকের ওপর হামলা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:১৭ অপরাহ্ন ২১, ডিসেম্বর ২০২৩
আন্তর্জাতিক
A A

ভারতের জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায় একটি সেনা ট্রাকে হামলা হয়েছে। বৃহস্পতিবার ২১ ডিসেম্বরের এই হামলাটি এক মাসেরও কম সময়ের মধ্যে এই অঞ্চলে সেনাবাহিনীর ওপর দ্বিতীয় হামলা।

এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, পুঞ্চ এলাকায় সেনা ট্রাকের ওপর হামলা হয়েছে। হামলার অঞ্চলে একটি শক্তিশালী বাহিনী পাঠানো হয়েছে।

সূত্র জানিয়েছে, সন্ত্রাসীদের হামলায় আহত সেনা সদস্যদের অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠানো হয়েছে। একজন প্রতিরক্ষা মুখপাত্র বলেছেন, এলাকায় সেনাবাহিনীর একটি গোয়েন্দা ভিত্তিক অভিযানের পর তদন্ত চলছে।

গত মাসে রাজৌরির কালাকোটে সেনাবাহিনী এবং এর বিশেষ বাহিনী সন্ত্রাস বিরোধী অভিযান শুরু করার পরে দুই ক্যাপ্টেনসহ পাঁচজন সৈন্য নিহত হয়েছিল। গত কয়েক বছরে এই অঞ্চলটি সন্ত্রাসীদের আড্ডাস্থল এবং সেনাবাহিনীর ওপর বড় ধরনের হামলার জায়গায় পরিণত হয়েছে।

চলতি বছরের এপ্রিল এবং মে মাসে রাজৌরি-পুঞ্চ অঞ্চলে জোড়া হামলায় ১০ জন সেনা নিহত হয়েছিল। গত দুই বছরে ওই এলাকায় সন্ত্রাসবিরোধী অভিযানে ৩৫ জনেরও বেশি সেনা নিহত হয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কাশ্মীরজম্মুভারতসন্ত্রাসী হামলাসেনা সদস্য
শেয়ারTweetPin

সর্বশেষ

দ্য হান্ড্রেডে দল পেলেন মোস্তাফিজ

মার্চ ১৩, ২০২৬

ফাগুনের শেষ বিকেলের বৃষ্টি জুড়িয়ে দিয়ে গেল প্রাণ

মার্চ ১২, ২০২৬

২ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন

মার্চ ১২, ২০২৬

মেহেদির রং মোছার আগেই রক্তে লাল সড়ক: দুর্ঘটনায় নিমেষেই শেষ দুটি প্রাণ

মার্চ ১২, ২০২৬

প্রথম ম্যাচে জিতে পাকিস্তান সিরিজ নিয়ে ‘ইতিবাচক’ মিরাজ

মার্চ ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT