যুক্তরাষ্ট্র ও ইসরায়েল অব্যাহতভাবে রাজধানী তেহরানসহ ইরানজুড়ে বিমান থেকে বোমা নিক্ষেপ ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। ইরানও প্রতিবেশী দেশগুলোতে মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে। ইরাক ও কুয়েতে যুক্তরাষ্ট্রের দুটি ঘাঁটিতে আঘাত হেনেছে ইরানের ড্রোন। পারস্য উপসাগরে মার্কিন তেলবাহী জাহাজে হামলার কথা জানিয়েছে তেহরান। মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদি যুদ্ধের প্রস্তুতি হিসেবে আরও সেনা ও সামরিক সরঞ্জাম পাঠাচ্ছে ওয়াশিংটন। এর মাঝেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি চান ইরানের পরবর্তী নেতা নির্বাচন প্রক্রিয়ায় তাকে যুক্ত রাখা হবে। তবে শেষ পর্যন্ত ট্রাম্পের সব পরিকল্পনা ভেস্তে যাবে বলে হুঁশিয়ার করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। লেবাননে ধ্বংসাত্মক হামলা চালিয়ে যাওয়া ইসরাইলি বাহিনী হুমকি দিয়েছে, বৈরুতের দক্ষিণাঞ্চলের পরিণতি গাজার মতো হবে।
