স্প্যানিশ লা লিগার অনুমোদন পেলো বার্সেলোনা গোলরক্ষক মার্ক-আন্দ্রে টের স্টেগেন লম্বা সময়ের চোটের দালিলিক বিষয়টি। সবশেষ কাতালুনিয়ান ক্লাবটি জানিয়েছে, হুয়ান গার্সিয়াকে নতুন গোলরক্ষক হিসেবে নিবন্ধন করাতে পারবে। তাতে কোন আর্থিক অসংগতিতে পড়তে হবে না বার্সাকে।
দীর্ঘসময় দলের বাইরে থাকা স্টেগেন বার্সায় ফিরলেও ক্লাবের সাথে দ্বন্দ্বে জড়িয়ে হারান অধিনায়কত্ব। বেশ কিছুদিন আগেও লা লিগা কর্তৃপক্ষের কাছে জমা দেননি চিকিৎসা সংক্রান্ত কোন তথ্য। গত সপ্তাহে ভোলপাল্টে লা লিগার কাছে জমা দেন তথ্য। এতে আবার ফিরে পান বার্সার নেতৃত্ব।
লা লিগার নিয়মে, কোন ফুটবলার চারমাসের বেশি মাঠের বাইরে থাকলে ক্লাবের মোট খরচের হিসাব থেকে বাদ যাবে তার বাৎসরিক বেতনের ৮০ শতাংশের হিসাব। যদি কেউ অন্তত চারমাস মাঠের বাইরে থাকেন, দীর্ঘমেয়াদি চোট হিসেবে বিবেচনা করা হবে সেটিকে।
হাঁটুর চোটে গত মৌসুমে দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন টের স্টেগেন। গতমাসের শেষদিকে তার পিঠে অস্ত্রোপচার হয়।
বার্সা বলেছে, ‘বর্তমান নিয়ম অনুযায়ী, গোলকিপার টের স্টেগেনের চোট দীর্ঘমেয়াদির শর্ত পূরণ করেছে, রায় দিয়েছে লা লিগার মেডিকেল কমিটি। বৃহস্পতিবার দ্রুততার সাথে হুয়ান গার্সিয়ার নিবন্ধন সম্পন্ন করবে বার্সেলোনা।’








