রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে রোববার রাতে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিসের ২ টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
রাত ৮ টা ২০ মিনিটে ফায়ার সার্ভিস এই আগুনের সংবাদ পায়।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, রাত ৮ টা ২০ মিনিটের দিকে তেজগাঁও নাবিস্কো এলাকায় শ্যামল বাংলা নামে একটি যাত্রীবাহী বাসে আগুন লাগার খবর পেয়ে আমাদের ২ টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
এর আগে দুপুর ১টার দিকে মিরপুর-১০ নম্বরে প্রজাপতি পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।








