চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘টিন-এক্স বাংলাদেশ’ ধর্ষণ প্রতিরোধে নতুন আশার আলো

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৪২ অপরাহ্ন ০২, মে ২০২৫
বাংলাদেশ
A A

বাংলাদেশে কিশোরদের মধ্যে যৌন সহিংসতা ও মানব পাচার প্রতিরোধে যুগান্তকারী এক পদক্ষেপ হিসেবে যাত্রা শুরু করেছে ‘টিন-এক্স বাংলাদেশ’।

এটি এমন একটি প্ল্যাটফর্ম যা কিশোরদের জন্য নিরাপদ ও সহায়ক পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে। এটি টিনেজ ধর্ষণ প্রতিরোধ, মানব পাচার বিরোধী সচেতনতা, মানসিক স্বাস্থ্য সহায়তা এবং আইনি পরামর্শের মতো গুরুত্বপূর্ণ দিকগুলোতে সহায়তা দিচ্ছে।

ইতোমধ্যেই এই প্ল্যাটফর্মের মাধ্যমে সরাসরি ১৩৫ জনের বেশি কিশোর-কিশোরী সহায়তা পেয়েছে। নতুন করে এই উদ্যোগ চালু হওয়ার পর থেকেই বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে সাড়া পাওয়া যাচ্ছে।

এই উদ্যোগটি পরিচালিত হচ্ছে দ্যা স্টার্টআপ আইও-এর অধীনে, প্রজেক্ট বাস্তবায়নে আন্তর্জাতিক সংস্থা স্টেট অব ইয়ূথ এর ইন্টারন্যাশনাল চিলড্রেনস পিস প্রাইজ প্রজেক্ট থিম ফান্ড থেকে এক হাজার দুইশ পঞ্চাশ ইউরো অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। এ থেকেই বোঝা যায়, শুধু জাতীয় পর্যায়ে নয়, আন্তর্জাতিক পরিমণ্ডলেও এই উদ্যোগের গুরুত্ব বিবেচিত হচ্ছে।

দ্যা স্টার্টআপ আইও-এর অধীন আরও যেসব কার্যক্রম রয়েছে, সেগুলোর মধ্যে আছে কিডস হেল্পলিংক, স্টার্টআপ সাইবার, গার্লস টিনসেফ এবং ডেটা পায়ার যেগুলো শিশু ও কিশোরদের জন্য ডিজিটাল নিরাপত্তা, মানসিক ও আইনি সহায়তা এবং নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে বিশেষভাবে কাজ করে যাচ্ছে। টিন-এক্স এই বৃহৎ কাঠামোর একটি অংশ হিসেবে এখন স্বতন্ত্রভাবে আলোচিত।

দ্যা স্টার্টআপ আইও-যার প্রতিষ্ঠাতা ও সভাপতি হিসেবে রয়েছেন ১৬ বছর বয়সী শাহী আল সদাত। তার পাশে রয়েছে এই প্রকল্পের বর্তমান হেড অব লিড আসমাউল হুসনা জীম।

Reneta

তরুণ এই দুই কিশোরের উদ্যোগ প্রমাণ করেছে, বাংলাদেশের ভবিষ্যৎ নেতৃত্ব আজ থেকেই গড়ে উঠছে—সচেতনতা, উদ্ভাবন ও সাহসিকতার ভিত্তিতে। তাদের স্বপ্ন একটি নিরাপদ ও মর্যাদাপূর্ণ ভবিষ্যৎ গড়ে তোলা, যেখানে প্রতিটি কিশোর-কিশোরী নিজেকে নিরাপদ ও স্বীকৃত মনে করতে পারে।

আসমাউল হুসনা জীম (বামে), শাহী আল সদাত (ডানে)

শাহী আল সদাত ২০২৪ সালে ইন্টারন্যাশনাল চিলড্রেনস পিস প্রাইজ-এর জন্য মনোনীত হন এবং একই বছরে পান ন্যাশনাল টেক অ্যাওয়ার্ড। তাকে ২০২৫ সালের টেডএক্স ড্যাফোডিল অনুষ্ঠানে বক্তা হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে, যেখানে তার বক্তব্য ৪৫ মিলিয়নেরও বেশি মানুষের কাছে পৌঁছাবে।

তার এই ব্যতিক্রমী উদ্যোগ ও শিশু অধিকার নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে অবদানের স্বীকৃতি স্বরূপ যুক্তরাষ্ট্রের রাইস ইউনির্ভাসিটি থেকে ওমেন, জেন্ডার ও সেক্সুয়ালিটি স্টাডিস প্রোগ্রামের জন্য একটি সম্পূর্ণ স্কলারশিপ-এর অফারও তিনি পেয়েছেন যা ২০২৭ সালের ফল সেশনে শুরু হবে।

আসমাউল হুসনা জীম ইতোমধ্যেই সাতটি জাতীয় পুরস্কার অর্জন করেছেন, যা তাঁর নেতৃত্ব ও সামাজিক অবদানের স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে।

Jui  Banner Campaign
ট্যাগ: আসমাউল হুসনা জীমটিন-এক্স বাংলাদেশদ্যা স্টার্টআপ আইওশাহী আল সদাত
শেয়ারTweetPin

সর্বশেষ

২০৩০ বিশ্বকাপ আয়োজনে লাখ-লাখ কুকুর নিধন করছে মরক্কো

ফেব্রুয়ারি ২১, ২০২৬

কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধা জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা

ফেব্রুয়ারি ২১, ২০২৬

জেদ্দায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্‌যাপন

ফেব্রুয়ারি ২১, ২০২৬
ছবির বাম পাশে যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের গভর্নর জেবি প্রিটজকার এবং ডান পাশে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ছবি: সংগৃহীত।

ট্রাম্পের কাছে ৮ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ দাবি ইলিনয় গভর্নরের

ফেব্রুয়ারি ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় দিন-রাতের তাপমাত্রা বাড়বে

ফেব্রুয়ারি ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT