চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নতুন স্মার্টফোন ‘স্পার্ক গো ৩’ উন্মোচন করলো টেকনো

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:০৬ অপরাহ্ন ১৫, জানুয়ারি ২০২৬
কর্পোরেট নিউজ
A A
ছবি: টেকনোর নতুন স্মার্ট ফোন স্পার্ক গো ৩ উন্মোচন

ছবি: টেকনোর নতুন স্মার্ট ফোন স্পার্ক গো ৩ উন্মোচন

গ্লোবাল ইনোভেটিভ টেকনোলজি ব্র্যান্ড টেকনো বাংলাদেশের বাজারে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে নতুন স্মার্টফোন ‘স্পার্ক গো ৩’। আধুনিক এআই সুবিধা, শক্তিশালী পারফরম্যান্স ও টেকসই ডিজাইনের সমন্বয়ে সাশ্রয়ী মূল্যে উন্নত স্মার্টফোনের অভিজ্ঞতা দিবে এই ডিভাইসটি।

স্পার্ক গো ৩-এ রয়েছে ৬ দশমিক ৭৫ ইঞ্চির ডিসপ্লে, যেখানে ১২০ হার্জ হাই রিফ্রেশ রেট প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। ফলে স্ক্রলিং হবে আরও স্মুথ এবং বিনোদন ও দৈনন্দিন ব্যবহারে পাওয়া যাবে উন্নত ভিজ্যুয়াল অভিজ্ঞতা। এই ফোনের ইউনিসক টি৭২৫০ অক্টা-কোর প্রসেসর মাল্টিটাস্কিং ও গেমিংয়ে স্মুথ ও বেটার পারফরম্যান্স দিবে।

দৈনন্দিন ব্যবহারের কথা মাথায় রেখে ফোনটিতে যোগ করা হয়েছে আইপি৬৪ যা দেয় ধুলো ও পানি থেকে সুরক্ষা সাথে রয়েছে ১ দশমিক ২ মিটার পর্যন্ত ড্রপ প্রোটেকশন। ব্যবহারকারীর সুবিধা ও নিরাপদ আনলকের জন্য রয়েছে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

ফটোগ্রাফির ক্ষেত্রে স্পার্ক গো ৩-এ রয়েছে ১৩ মেগাপিক্সেল মেইন ক্যামেরা, যেখানে ব্যবহার করা হয়েছে ফ্ল্যাশস্ন্যাপ ফার্স্ট ক্যাপচার ইঞ্জিন, যা ফাস্ট ও ক্লিয়ার ছবি তুলতে সহায়তা করে। সঙ্গে রয়েছে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। উভয় ক্যামেরাতেই সেগমেন্টে ভালো ফটোগ্রাফি আউটপুট দিবে সাথে ডুয়াল ফ্ল্যাশ থাকায় কম আলোতেও পাওয়া যাবে ভালো মানের ছবি।

স্মার্টফোনটিতে যুক্ত করা হয়েছে টেকনো এআই যার একাধিক স্মার্ট টুল যা ব্যবহারকারীর দৈনন্দিন কাজকে আরও সহজ করে তোলে। এর মধ্যে তাৎক্ষণিক সহায়তার জন্য রয়েছে ‘আস্ক এলা’, সহজে ও দ্রুত তথ্য বুঝতে সহায়তা করে ‘ওয়েব সামারি’, ফটো বেসড প্রবলেম সলভিং, ফটো এডিটিং, এআই রাইটিং সাপোর্ট এবং ‘হাই ট্রান্সলেট’ সুবিধা যা ভাষাগত যোগাযোগকে করে আরও সহজ এছাড়াও আরও অনেক এআই ফিচার।

ফোনটির দীর্ঘ সময় ব্যবহার নিশ্চিত করতে এতে রয়েছে ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি যা ১৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। বিশেষ সুবিধা হিসেবে যোগ করা হয়েছে টেকনো ফ্রিলিংক ২.০ যার মাধ্যমে নেটওয়ার্ক না থাকলেও টেকনো থেকে টেকনো ফোনে কল ও মেসেজ আদান-প্রদান করা সম্ভব। এছাড়া ইনফ্রারেড রিমোট কন্ট্রোল ফিচারের মাধ্যমে ঘরের বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস নিয়ন্ত্রণ করা যাবে।

Reneta

অ্যান্ড্রয়েড ১৫ স্লিম অপারেটিং সিস্টেমের স্পার্ক গো ৩ ব্যবহারকারীদের দেয় একটি স্মুথ অভিজ্ঞতা। কানেক্টিভিটির জন্য এতে রয়েছে জিপিএস, ওয়াইফাই, ব্লুটুথ ও এফএম রেডিও।

দুর্দান্ত ফিচারের এই ফোনটি বাংলাদেশের সব টেকনো আউটলেটে ফোনটি পাওয়া যাবে। এর ৬৪ জিবি+৮ জিবি (৪জিবি + ৪জিবি এক্সটেন্ডেড র‍্যাম) ভ্যারিয়েন্টের মূল্য ১২ হাজার ৯৯৯ টাকা (ভ্যাট প্রযোজ্য); এবং ১২৮ জিবি + ৮ জিবি (৪ জিবি + ৪ জিবি এক্সটেন্ডেড র‍্যাম) ভ্যারিয়েন্টের মূল্য ১৪ হাজার ৪৯৯ টাকা (ভ্যাট প্রযোজ্য)।

টেকনো স্পার্ক গো ৩ সম্পর্কে আরও জানতে ভিজিট করুন www.tecno-mobile.com/bd  অথবা সর্বশেষ আপডেট ও বিশেষ অফারের জন্য টেকনো বাংলাদেশের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া পেজগুলো ফলো করুন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: টেকনোস্পার্ক গো ৩
শেয়ারTweetPin

সর্বশেষ

সারা দেশে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

মার্চ ২৯, ২০২৬

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী আসিফ মাহমুদ

মার্চ ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

নোয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২

মার্চ ২৯, ২০২৬

সমুদ্র থেকে উঠানোর পরেও জীবিত ছিলেন রাহুল, পরে কী হলো?

মার্চ ২৯, ২০২৬

‘কী করে যে কী হয়ে গেল, আমি কিছুই বুঝে উঠতে পারছি না’

মার্চ ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT