বাংলাদেশ

৬ দফা দাবিতে কারিগরি শিক্ষার্থীদের গণমিছিল

৬ দফা দাবিতে কারিগরি শিক্ষার্থীদের গণমিছিলের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের কারিগরি শিক্ষার্থীরা ৬ দফা দাবিতে গণমিছিল করছে, বিভিন্ন ছাত্ররা রাস্তায় অবস্থান নিয়ে প্রতিবাদ জানাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

কুমিল্লায় শিক্ষার্থীদের ওপর হামলাসহ ৬ দফা দাবিতে কাফনের কাপড় বেঁধে গণমিছিল করেছে কারিগরি শিক্ষার্থীরা।

শুক্রবার (১৮ এপ্রিল) জুম্মার নামাজ শেষে তেজগাঁও পলিটেকনিক থেকে কাফনের কাপড় মাথায় বেঁধে মিছিল করেন তারা।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাত ১১টার দিকে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়। এর আগে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকাসহ সারা দেশে মশাল মিছিল করেন পলিটেকনিক শিক্ষার্থীরা।

এ সময় তারা শিক্ষা মন্ত্রণালয়ের ডেকে নাটকীয় বৈঠক করে তাদের সঙ্গে প্রতারণা করার অভিযোগ তুলে এর প্রতিবাদ জানান। একই সঙ্গে তারা কুমিল্লায় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ জানান।

বিষয়:৬ দফা দাবিকারিগরি শিক্ষার্থীগণমিছিল
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…