চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোববার সারা দেশে মহাসমাবেশের ডাক কারিগরি শিক্ষার্থীদের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:১২ অপরাহ্ন ১৯, এপ্রিল ২০২৫
- টপ লিড নিউজ, শিক্ষা
A A

ছয় দফা দাবি আদায়ে এবার মহাসমাবেশের ডাক দিয়েছে কারিগরি শিক্ষার্থীরা। আগামীকাল রোববার সারা দেশে এই কর্মসূচি পালন করবে তারা।

শনিবার (১৯ এপ্রিল) ‘রাইজ ইন রেড’ নামে মানববন্ধন কর্মসূচি শেষে মহাসমাবেশের ঘোষণা দেন কারিগরি ছাত্র আন্দোলনের প্রতিনিধি ও ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী জোবায়ের পাটোয়ারী।

এর আগে আজ শনিবার দুপুর ১২টার দিকে তেজগাঁওয়ে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের মূল ফটকের সামনে মানববন্ধন পালন করেন শিক্ষার্থীরা। কুমিল্লার কর্মসূচিতে হামলার অভিযোগে ‘রাইজ ইন রেড’ নামে এই কর্মসূচি পালন করা হয়।

এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা ‘রক্তে আগুন লেগেছে’, ‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’, ‘দেশ গড়ার হাতিয়ার, গর্জে ওঠো আরেকবার’সহ বিভিন্ন স্লোগান দেন।

উল্লেখ্য, শুক্রবার দুপুরে ছয় দফা দাবি আদায়ে কাফনের কাপড় মাথায় বেঁধে গণমিছিল করেন পলিটেকনিক শিক্ষার্থীরা। পরে কারিগরি ছাত্র আন্দোলনের প্রতিনিধি ও ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী জোবায়ের পাটোয়ারী বলেন, কর্তৃপক্ষকে বলব, আমাদের দাবি দ্রুততম সময়ের মধ্যে মেনে নিন, আমরা রাজপথ ছেড়ে দেব। কুমিল্লার ভাইদের ওপর হামলার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করুন, তাদের সুচিকিৎসা নিশ্চিত করুন। আমরা আপনাদের সঙ্গে আলোচনায় বসতে আগ্রহী।

এর আগে বৃহস্পতিবার রাতে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটসহ দেশের বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা দাবি আদায়ে মশাল মিছিল করেন। তার আগে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে দীর্ঘ বৈঠক করেও সন্তুষ্ট না হয়ে ছয় দফা দাবিতে তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন।

Jui  Banner Campaign
ট্যাগ: কারিগরি শিক্ষার্থীকারিগরি শিক্ষার্থীদের আন্দোলনমহাসমাবেশ
শেয়ারTweetPin

সর্বশেষ

জামায়াতের সঙ্গে ঐক্যমতের সরকার করবে না বিএনপি: তারেক রহমান

ফেব্রুয়ারি ৭, ২০২৬

দেশে প্রাণঘাতী নিপা ভাইরাসে একজনের মৃত্যু নিশ্চিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

ফেব্রুয়ারি ৭, ২০২৬

ওবামাকে বানরের সঙ্গে তুলনা করে ট্রাম্পের শেয়ার করা ভিডিও সরাল হোয়াইট হাউস

ফেব্রুয়ারি ৭, ২০২৬

হামজার পায়ে প্লাস্টার, সামাজিক মাধ্যেম ছড়িয়ে পড়া ছবির সত্যতা জানাল বাফুফে

ফেব্রুয়ারি ৭, ২০২৬

বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৪৯০ কর্মকর্তা নিয়োগ দিয়েছে সরকার

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT