চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতে কৃষকদের আন্দোলন থামাতে টিয়ার গ্যাস নিক্ষেপ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:২৩ অপরাহ্ন ১৩, ফেব্রুয়ারি ২০২৪
আন্তর্জাতিক
A A

প্রতিশ্রুতি রক্ষা না করায় বিজেপি সরকারের বিরুদ্ধে আবারও আন্দোলন কর্মসূচি পালন করছেন ভারতীয় কৃষকরা। সেই কর্মসূচীর অংশ হিসেবে রাজধানী দিল্লি অভিমুখে পদযাত্রার ডাক দিয়েছেন তারা। এই অবস্থায় পাঞ্জাব ও হরিয়ানার মধ্যে শম্ভু সীমান্ত পয়েন্টে পোঁছালে কৃষকদের ওপর টিয়ার গ্যাস নিক্ষেপ এবং জলকামান ব্যবহার করে আইনশৃঙ্খলা বাহিনী।

ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, দেশটির প্রায় ২০০ কৃষক ইউনিয়ন এবং হরিয়ানা, পাঞ্জাব ও উত্তর প্রদেশের আনুমানিক এক লক্ষ কৃষক আজ মঙ্গলবার ১৩ ফেব্রুয়ারি সকালে দিল্লির উদ্দেশে যাত্রা শুরু করে। তাদের আটকাতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়। এসময় কৃষকদের ওপর টিয়ার গ্যাস এবং জলকামান থেকে গরম পানি নিক্ষেপ করা হলে তারাও আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করেন।

ঘটনাস্থল থেকে ধারণ করা ভিডিওতে বিশাল ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে। এছাড়াও কৃষক এবং তাদের সমর্থকদের পাশাপাশি মিডিয়া কর্মীদের টিয়ার গ্যাসের শেল ছোড়ার শব্দে আশেপাশে পালাতেও দেখা যায়। শম্ভু সীমান্তের কাছে তোলা ভিডিওতে দেখা গেছে, পুলিশ এবং নিরাপত্তা কর্মীরা কৃষকদের ছত্রভঙ্গ করার জন্য ড্রোন থেকে স্মোক বোমা নিক্ষেপ করেছে।

ভিডিওতে কৃষকদের তখন মুখ কাপড় দিয়ে ঢাকতে দেখা গেছে। কৃষকরা এসময় ধাতব ব্যারিকেডগুলো ডিঙিয়ে অপর পাশে যাচ্ছিলেন। একটি ভিডিওতে কৃষকদের পুলিশকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করতেও দেখা যায়।

Reneta

 

পাঞ্জাব কিষাণ মজদুর সংগ্রাম কমিটির সাধারণ সম্পাদক সারওয়ান সিং পান্ধের বলেছেন, কৃষকরা শান্তিপূর্ণ আন্দোলন করলেও তাদের ওপর টিয়ার গ্যাস ব্যবহার করা হচ্ছে। তিনি বলেন, যতক্ষণ না সরকার আমাদের দাবিতে রাজি না হয়, ততক্ষণ পর্যন্ত এই প্রতিবাদ চলবে। পাঞ্জাবের গুরুদাসপুরের হরভজন সিং বলেন, সুই থেকে হাতুড়ি পর্যন্ত, পাথর ভাঙ্গার সরঞ্জামসহ আমাদের যা যা দরকার সবই আছে। আমরা আমাদের সাথে ছয় মাসের রেশন নিয়ে আমাদের গ্রাম ছেড়ে এসেছি। তিনি বলেন, গতবার আমাদের দাবি পূরণের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, কিন্তু সরকার তার প্রতিশ্রুতি রক্ষা করেনি। এবার আমাদের সব দাবি পূরণ হলে তবেই আমরা চলে যাব।

এদিকে কৃষকদের আন্দোলন প্রতিহত করতে দিল্লিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ট্র্যাক্টর এবং ট্রলিগুলোকে শহরে প্রবেশ করা আটকাতে দিল্লিতে যাওয়ার মূল রাস্তাগুলোতে কংক্রিট ব্লক এবং রাস্তায় পেরেক লাগানো হয়েছে। সেখানে ১২ মার্চ পর্যন্ত যেকোন বড় জমায়েত নিষিদ্ধ করার আদেশ দেওয়া হয়েছে। দিল্লিতে আন্দোলনকারী কৃষকরা জানিয়েছেন, তারা আরেকটি অবরোধের মতো পরিস্থিতির জন্য প্রস্তুত হচ্ছেন।

উল্লেখ্য, ২০২০ সাল কৃষি আইন প্রণয়ন করেছিল মোদি সরকার। একই বছরের নভেম্বর মাস কৃষি আইন বাতিলসহ বিভিন্ন দাবিতে আন্দোলন শুরু করেছিলেন ভারতের কৃষকরা। প্রায় এক বছর ধরে দিল্লিতে কৃষকদের অবস্থান, প্রতিবাদ কর্মসূচী এবং ৭ শতাধিক কৃষকের মৃত্যুবরণের পর ২০২১ সালের নভেম্বরে বিতর্কিত ওই কৃষি আইন বাতিল করে সরকার। ওই সময় কৃষক সংগঠনগুলোর বিভিন্ন দাবি মেনে নেওয়ার প্রতিশ্রুতিও প্রদান করে।

আন্দোলনের সময় নতুন কৃষি আইন বাতিলসহ ৩টি দাবি জানিয়েছিলেন কৃষকরা: ফসলের ন্যূনতম ক্রয়মূল্য বৃদ্ধি, কৃষি ঋণের শর্ত সহজ করা ও সুদ মওকুফ এবং স্বামীনাথন কমিশনের সুপারিশগুলোর বাস্তবায়ন। কৃষকদের অভিযোগ, ২ বছরেরও বেশি সময় পেরিয়ে গেলেও প্রতিশ্রুতি বাস্তবায়নের পদক্ষেপ নেয়নি সরকার।

Jui  Banner Campaign
ট্যাগ: আন্দোলনকৃষকজলকামানটিয়ার গ্যাসদিল্লি চলোবিজেপিভারত
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দিল্লিতে কয়েকটি স্কুল ও সংসদে বোমা হামলার হুমকি

ফেব্রুয়ারি ৯, ২০২৬

সংসদ নির্বাচন: মঙ্গলবার রাত ১২টা থেকে মোটর সাইকেল চলাচলে নিষেধাজ্ঞা

ফেব্রুয়ারি ৯, ২০২৬
ছবি: জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি।

তাকাইচি জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী

ফেব্রুয়ারি ৯, ২০২৬

ইয়োফাসের নতুন কমিটি গঠিত: সভাপতি মামুন শিবলী, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জয়

ফেব্রুয়ারি ৯, ২০২৬
ছবি: প্রতিনিধি

পর্তুগালের নির্বাচনে সমাজতান্ত্রিক দলের জয়, রাষ্ট্রপতি হলেন অ্যান্টোনিও

ফেব্রুয়ারি ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT