চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

    https://www.youtube.com/live/o6SJvPy15o4?si=NGcg3Is-DnwAnvmd

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বৃষ্টি বলয় ‘গোধূলি’র কারণে সতেজ চা-বাগান

পলাশ চৌধুরীপলাশ চৌধুরী
১২:০৩ অপরাহ্ন ১৬, মার্চ ২০২৬
মৌলভীবাজার
A A
ছবি; প্রতিনিধি

ছবি; প্রতিনিধি

বৃষ্টি বলয় ‘গোধূলি’র কারণে সারাদেশের মতো শ্রীমঙ্গল ও কমলগঞ্জ এলাকাতেও ঝরেছে বৃষ্টি! প্রায় চারমাস শুষ্ক থাকার পর এই বৃষ্টিপাত চা বাগানে প্রাণ সঞ্চার হয়েছে। দীর্ঘদিনের শুষ্কতার পর হঠাৎ বৃষ্টির ছোঁয়ায় চা গাছে নতুন পাতা ও কুঁড়ি দেখা দিয়েছে, বাগানগুলো আবারও সবুজ ও সতেজ হয়ে উঠেছে।

জানা যায়, প্রায় তিন মাস আগে শীতের শুরুতে বিভিন্ন বাগানে চা-গাছ ছাঁটাইয়ের কাজ শুরু হয়। সাধারণত ছাঁটাইয়ের পর বাগানগুলোতে কিছুদিন রুক্ষ ও শুষ্ক পরিবেশ দেখা যায়।

নতুন কুঁড়ি ও পাতা গজানোর জন্য পর্যাপ্ত আর্দ্রতা ও বৃষ্টিপাত প্রয়োজন হয়। কিন্তু দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় অনেক বাগানে সেচের মাধ্যমে গাছে পানি সরবরাহ করা হচ্ছিল। এ অবস্থায় হঠাৎ আগাম বৃষ্টিপাত চা-বাগানের জন্য আশীর্বাদ হয়ে এসেছে। বৃষ্টির পানিতে চা-গাছের পাতায় জমে থাকা ধুলাবালি ধুয়ে গেছে এবং পুরো বাগানজুড়ে তৈরি হয়েছে সতেজ পরিবেশ। বৃষ্টির কারণে পাতাগুলো পোকামাকড়ের আক্রমণ থেকেও রক্ষা পাচ্ছে বলে জানিয়েছেন বাগান বিশেষজ্ঞরা।

ফিনলে টি এস্টেটের সিইও তাহসিন এ চৌধুরী জানান, এই অঞ্চলে ফিনলের চল্লিশ হাজার একর চা বাগানসহ সমগ্র চা বাগানের জন্য এই বৃষ্টিপাত আশীর্বাদ হয়েছে। অন্যান্য সকল বাগানও বৃষ্টির কারণে ভালো চা পাতা পাবে বলে আশা করছি।

এদিকে, শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান জানান,  চলতি সপ্তাহেও এ অঞ্চলে আরও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যা চা-বাগানসহ কৃষি খাতে ইতিবাচক প্রভাব ফেলতে পারে।

শ্রীমঙ্গল উপজেলার ভাড়াউড়া, জেরিন, ফুলছড়া, এমআর খান, কালিঘাট এবং কমলগঞ্জ উপজেলার মাধবপুর, পদ্মছড়া, আলীনগর, পাত্রখলা, ডানকান, মৃতিংগা ও চাম্পারাইসহ প্রতিটি বাগানে বৃষ্টির ছোঁয়ায় ছাঁটাই করা চা-গাছগুলো আবারও সতেজ হয়ে উঠছে।

Reneta

চা- শ্রমিকরা পাতা সংগ্রহের প্রস্তুতিও শুরু করেছে। কোথাও শ্রমিকদের বাগান পরিচর্যার কাজ করতে দেখা গেছে, আবার কোথাও ঝুড়ি ও প্রয়োজনীয় সরঞ্জাম প্রস্তুত করা হচ্ছে। ফলে দ্রুত কুঁড়ি বের হবে এবং অল্প সময়ের মধ্যেই চা–পাতা সংগ্রহ শুরু করা সম্ভব হবে। এতে চলতি মৌসুমে চা–উৎপাদন বাড়ার সম্ভাবনাও রয়েছে।

চা-বাগানসংশ্লিষ্টদের মতে, মৌসুমের শুরুতেই এমন বৃষ্টি চা-উৎপাদনের জন্য আশাব্যঞ্জক বার্তা। এতে এবারের মৌসুমে উৎপাদন বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে, যা দেশের চা-শিল্পেও ইতিবাচক প্রভাব ফেলতে পারে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বৃষ্টি বলয়সতেজ চা-বাগান
শেয়ারTweetPin

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT