চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/AprmPSB8ZdA?si=2EQ6p1yXPemj_VEJ
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিয়ে করছেন টেইলর সুইফট, পাত্র কে?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৪১ অপরাহ্ন ১১, এপ্রিল ২০২৬
বিনোদন
A A

দুই বছর প্রেম করার পর বিয়ে করতে চললেন মার্কিন গায়িকা টেইলর সুইফট ও কানসাস সিটি চিফসের খেলোয়াড় ট্র্যাভিস কেলসে। বাগদানের এক বছর পর অবশেষে এই যুগলের বিয়ের খবরটি প্রকাশ্যে এল।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম ডেইলি মেইলের এক প্রতিবেদনে জানা গেছে, আগামী ৩ জুলাই নিউ ইয়র্কে বসছে এই তারকা জুটির বিয়ের আসর। আয়োজন ঘিরে রাখা হয়েছে কঠোর গোপনীয়তা। এমনকি অতিথিদের আমন্ত্রণ গ্রহণের আগেই গোপনীয়তা রক্ষার চুক্তিতে সই করতে বলা হয়েছে।

তবে এখনো বিয়ের ভেন্যু প্রকাশ করা হয়নি। ধারণা করা হচ্ছে, জাদুঘরসদৃশ কোনো অভিজাত স্থানে অনুষ্ঠিত হবে এই আয়োজন।

সম্প্রতি গায়িকা টেইলর সুইফট নিউ ইয়র্কে বধূ সাজে সেজেছিলেন। এ তথ্য ফাঁস হওয়ায় হতাশ হয়েছেন টেইলর ও ট্র্যাভিস। তবে বিষয়টি নিয়ে তারা কোনো আইনি ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা করছেন না। এ বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য টেইলর সুইফট ও ট্র্যাভিসের প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করেও ব্যর্থ হয় ডেইলি মেইল।

২০২৩ সালের জুলাইয়ে একটি স্টেডিয়ামে পারফর্ম করার সময় কাছাকাছি আসেন তারা। এরপর সেপ্টেম্বরে শুরু হয় প্রেমের গুঞ্জন, আর ডিসেম্বরে নিজেই সেই সম্পর্কের কথা স্বীকার করেন সুইফট। পরে আগস্টে সামাজিক মাধ্যমে বাগদানের ঘোষণা দেন এই তারকা যুগল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কানসাস সিটি চিফসের খেলোয়াড়টেইলর সুইফটট্র্যাভিস কেলসেমার্কিন গায়িকালিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বৈশাখের প্রথম দিন কেমন থাকবে আবহাওয়া?

এপ্রিল ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

গত ২৮ দিনে হামে ১৬৯ শিশুর মৃত্যু, সবচেয়ে বেশি মৃত্যু ঢাকায়

এপ্রিল ১১, ২০২৬

শিরোপার দৌড়ে ধাক্কা খেল আর্সেনাল

এপ্রিল ১১, ২০২৬

এবারও রবীন্দ্র সরোবরে হাজার কণ্ঠে বর্ষবরণ

এপ্রিল ১১, ২০২৬

লিজেন্ডস লিগে বাংলাদেশ, মাঠে নামার অপেক্ষায় রিয়াদ-আশরাফুলরা

এপ্রিল ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT