চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

    https://www.youtube.com/live/o6SJvPy15o4?si=NGcg3Is-DnwAnvmd

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুর্বল হৃদয়ের মানুষদের সতর্ক করলেন তৌসিফ!

মাথাহীন রক্তাক্ত পোস্টার, ‘চক্র ২’ দেখে ঘুম উড়বে—বলছেন তৌসিফ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৪০ অপরাহ্ন ১০, মার্চ ২০২৬
আইস্ক্রিন, বিনোদন
A A

ভয়াবহ একটি পোস্টার প্রকাশ করা হয়েছে! দেখা যাচ্ছে, শুধু বডি, কিন্তু মাথা নেই! পুরো শরীর রক্তে ভেজা। এক হাতে রক্তাত্ব চাপাতি, অন্যহাতে কব্জি কাটা এক হাত ধরে রাখা। নাভির চারপাশ ক্ষত বিক্ষত! এমন হিংস্র পোস্টার দেশীয় ওয়েব সিরিজে আগে দেখা যায়নি!

পোস্টারে থাকা মানুষটি অভিনেতা তৌসিফ মাহবুব। একযুগের ক্যারিয়ারে এই অভিনেতা এবারই প্রথম ওয়েব সিরিজ করে এমন চরিত্রে কাজ করলেন। এটি মূলত আসন্ন ঈদে মুক্তির লক্ষ্যে নির্মিত ভিকি জাহেদের পরিচালনায় ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিন-এর ওয়েব সিরিজ ‘চক্র ২’-এর পোস্টার। যেখানে লেখা ‘শয়তান খোঁজে সুখী পরিবার’।

মঙ্গলবার দুপুরে এই পোস্টারটি প্রকাশের পরেই নড়েচড়ে বসেন নেটিজেনরা।

ময়মনসিংহের একটি পরিবারের ৯ সদস্য ‘আত্মহত্যা’ করেছিলেন ১৭ বছর আগে। আলোড়ন তোলা সেই ঘটনা থেকে প্রেরণা নিয়ে নির্মিত হয়েছিল ‘চক্র’। এবার আসছে ‘চক্র-২’।

সংশ্লিষ্টরা বলছেন, ময়মনসিংহের সেই অভিশপ্ত আদম পরিবারের পেছনের আসল সত্যটা কী ছিল? প্রথম সিজনের শেষে যেখানে রহস্য শ্বাসরুদ্ধকর অবস্থায় পৌঁছেছিলো, ঠিক সেখান থেকেই আবার শুরু হচ্ছে নতুন এক সাইকোলজিক্যাল গেম।

প্রথমটি রিলিজের পর আলোচনা তৈরি করেছিল। এবার রহস্যের জট খুলতে আসন্ন ঈদুল ফিতরে চোখ রাখতে বলা হচ্ছে ‘চক্র’ সিজন ২-এ!

Reneta

এবার আরও হিংস্র, আরও ডার্ক কিছু দর্শক দেখবে উল্লেখ করে তৌসিফ চ্যানেল আই অনলাইনকে বলেন,“ব্যক্তিগতভাবে বলবো দুর্বল হার্টের মানুষরা যেন এটা না দেখে! ‘চক্র ২’ শুটিং করতে গিয়ে এমনও হয়েছে কেউ কেউ শুটিং সেট থেকে দৌড়ে পালিয়েছে। পরে হয়তো বমি করেছে, মাথা ঘুরে পড়েছে। এগুলো হয়েছে শুটিং চলাকালীন।”

আইস্ক্রিনে আসছে ‘চক্র ২’

তৌসিফ জানান, এটা আমার প্রথম ওয়েব সিরিজ। কাজটার মাধ্যমে যেন তিনি দর্শকদের হৃদয়ে নতুন করে ঠাঁই পান, সেই চেষ্টা করেছেন।

এদিকে, প্রকাশিত পোস্টারটি অনেকে ফেইক মনে করছেন! কেউ কেউ ভাবছেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) এর সাহায্যে বানানো এটি।

তৌসিফ বলেন, “পোস্টারটি-তে এআই-এর কাজ নেই। শুধুমাত্র পেটে যে ক্ষত দেখা যাচ্ছে সেটা গ্রাফিক্স দিয়ে করা। চাপাতি বা কাটা হাত সেগুলো আমার হাতেই ছিল, রক্তাত্ব বডিটাও আমার। এগুলো সবই কনটেন্টে আছে। একটি ভয়াবহ অভিজ্ঞতা নিতে এবং রাতের ঘুম নষ্ট করার জন্য সবাইকে প্রস্তুত হতে আহ্বান জানাচ্ছি।”

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আইস্ক্রিনআদম পরিবারঈদের সিরিজচক্রচক্র ২তৌসিফতৌসিফ মাহবুবভিকি জাহেদলিড বিনোদনসিরি
শেয়ারTweetPin

সর্বশেষ

দুর্বল হৃদয়ের মানুষদের সতর্ক করলেন তৌসিফ!

মার্চ ১০, ২০২৬
বাঁকা ইউনিয়ন জামায়াত আমির মাওলানা মফিজুর রহমান

বিএনপি-জামায়াত সংঘর্ষ: বড় ভাইয়ের মৃত্যুর ১০ দিন পর ছোট ভাইয়ের মৃত্যু

মার্চ ১০, ২০২৬

‘রাক্ষস’-এ সিয়ামের সঙ্গে নাচলেন, কে এই নাটালিয়া?

মার্চ ১০, ২০২৬

শারজাহ ও আবুধাবি রুটে ফ্লাইট শুরু করতে যাচ্ছে ইউএস-বাংলা

মার্চ ১০, ২০২৬

সংবাদপত্রের জন্য পাঁচ দিনের ছুটি

মার্চ ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT