চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তাসকিন ছাড়া লঙ্কা প্রিমিয়ার লিগে সবাই যাচ্ছেন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:০১ অপরাহ্ন ২৭, জুলাই ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

জাতীয় দলের বাইরে থাকা মোহাম্মদ মিঠুন প্লেয়ার্স ড্রাফট থেকে দল পান লঙ্কা প্রিমিয়ার লিগে। গল গ্ল্যাডিয়েটর্সের হয়ে খেলতে বুধবার দেশ ছেড়েছেন টাইগার উইকেটরক্ষক-ব্যাটার। জিম আফ্রো টি-টেন খেলার সময় ডাম্বুলা অরার ডাক পেয়েছিলেন তাসকিন আহমেদ। পরে ডাক পান তাওহীদ হৃদয়, শরিফুল ইসলামও। সবাই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে অনাপত্তিপত্র পেলেও তাসকিন আটকে গেছেন ওয়ার্কলোড ম্যানেজমেন্ট বিবেচনায়।

বছরের অনেকটা সময় তাসকিনের কাটে চোটের সঙ্গে লড়াই করে। চোটপ্রবণ পেসারকে এশিয়া কাপ ও বিশ্বকাপে পুরোপুরি ফিট পেতে ঝুঁকি নিতে চায় না বিসিবি। যে কারণে তার লঙ্কান লিগে খেলার আবেদনটি রাখা হয়েছে বিবেচনাধীন।

বিসিবি সিইও নিজামউদ্দিন চৌধুরী বুধবার সংবাদমাধ্যমের মুখোমুখি হন। সরাসরি না বললেও তার কথায় আভাস মিলেছে তাসকিনকে অনাপত্তি আসলে দেয়া হচ্ছে না। যে কারণে উঠে আসে আর্থিক ক্ষতিপূরণ বিষয়ক প্রশ্নও।

‘লঙ্কান প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত তাসকিনের বিষয়টা কনসিডারেশনে আছে। তার যে রিসেন্ট পার্টিসিপেশন ছিল ক্রিকেটে, তার ওয়ার্কলোড বিবেচনা করে হয়তো এই লঙ্কান প্রিমিয়ার লিগে আমরা তাসকিনের বিষয়টাকে ভিন্নভাবে চিন্তা করছি। অন্যান্য খেলোয়াড় যাদের, প্রায় সবাইকেই আমরা ছাড়পত্র দিচ্ছি।’

‘এই ধরনের ক্ষতিপূরণ (ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে দেয়া না হলে) যেহেতু অতীতে দেয়া হয়েছে, এটি আলোচনার বিষয় হতে পারে। তবে এই মুহূর্তে এটার ব্যাপারে বলতে পারব না। এটা অবশ্যই বোর্ডের পলিসির ব্যাপার। বোর্ড এটার ব্যাপারে সিদ্ধান্ত নেবে।’

বিসিবির প্রধান নির্বাহী আরও বললেন, ‘অবশ্যই আমাদের ক্রিকেটের জন্য এটি একটি ইতিবাচক দিক যে, আমাদের ক্রিকেটাররা বাইরের বিভিন্ন লিগে ডাক পাচ্ছে। সিদ্ধান্ত নেয়ার আগে বোর্ড যেটা করছে, প্রতিটি ক্রিকেটারের ওয়ার্কলোড এবং তাদের পূর্বের পার্টিসিপেশন ও ভবিষ্যৎ পার্টিসিপেশন- সবকিছু বিবেচনায় নিয়ে আমরা অনাপত্তিপত্র দেয়ার পরিকল্পনা করেছি। সেভাবেই আমাদের ক্রিকেটারদের অনাপত্তিপত্র দেয়া হচ্ছে।’

Reneta

‘এর আগে আমাদের একটা পলিসি ছিল যে, (বছরে) সর্বোচ্চ দুইটা লিগে আমরা অনুমতি দেবো। কিন্তু এখন যেভাবে ঘরোয়া লিগগুলো হচ্ছে, এর ফলে লিগের সংখ্যায় না যেয়ে, ওয়ার্কলোডটাকে বিবেচনায় নিচ্ছি। আন্তর্জাতিক অ্যাপিয়ারেন্স, ডোমেস্টিক লিগ খেলার জন্য যে ওয়ার্কলোড দরকার, এগুলো বিবেচনা করে এবং ফিউচার যে টুর্নামেন্টগুলো আছে, সেগুলোতে পার্টিসিপেশনও আরেকটি কন্সিডারেশনের বিষয়। সবগুলো বিবেচনা করেই আমরা ক্লিয়ারেন্স দিচ্ছি।’

আরও একবার তাই বিদেশি লিগে খেলা হচ্ছে না পেসার তাসকিনের। অনাপত্তিপত্রের চক্করে সুযোগ হারিয়েছিলেন আইপিএল ও কাউন্টিতে খেলার। এছাড়া পিএসএলকে নিজে থেকেই না বলেছিলেন। এবার সুযোগ পেয়েও লঙ্কা প্রিমিয়ার লিগে খেলা হচ্ছে না তার। আগামী ৩০ জুলাই থেকে শুরু হতে চলা লিগটিতে ডাম্বুলা ফ্র্যাঞ্চাইজি পেতে চেয়েছিল তাসকিনকে। এশিয়া কাপ ও বিশ্বকাপ সামনে রেখে সময়টায় মিরপুরে ক্যাম্প করবে বিসিবি।

Jui  Banner Campaign
ট্যাগ: এলপিএলএশিয়া কাপওয়ানডে বিশ্বকাপ ২০২৩তাসকিনবাংলাদেশবিসিবিমিঠুনলিড স্পোর্টসহৃদয়
শেয়ারTweetPin

সর্বশেষ

রেকর্ডগড়া ম্যাচে জিম্বাবুয়েকে উড়িয়ে দিল উইন্ডিজ

ফেব্রুয়ারি ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

মার্চের শুরুতে ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর

ফেব্রুয়ারি ২৩, ২০২৬

ভিনিসিয়াসকে বর্ণবাদী গালি, নিষেধাজ্ঞা আর্জেন্টাইন প্রেস্টিয়ান্নির

ফেব্রুয়ারি ২৩, ২০২৬

দুই মন্ত্রীর পিএস, ৫ প্রতিমন্ত্রীর এপিএস নিয়োগ

ফেব্রুয়ারি ২৩, ২০২৬

ফরিদুর রেজা সাগরকে কী বললেন সারজিস আলম?

ফেব্রুয়ারি ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT