ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে এককভাবে সরকার গঠনে সক্ষম হবেন বলে আশা প্রকাশ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সংবাদমাধ্যম ডয়চে ভেলেকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি নারীর ক্ষমতায়ন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক এবং গুম-খুনের বিচার নিয়েও কথা বলেন।
বার্তা সংস্থা এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, নির্বাচনে বিজয়ী হওয়ার প্রত্যাশা করলেও তার সামনে অপেক্ষা করছে ‘বড়’ চ্যালেঞ্জ। দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে দেশে ফিরে মায়ের মৃত্যু এবং নির্বাচনি প্রস্তুতি-দুটোর সামঞ্জস্য রাখা তার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল বলে জানান তারেক রহমান।
বিএনপি চেয়ারম্যান বলেন, তাদের দেওয়া ইশতেহারে দেশ এবং দেশের আপামর জনসাধারণের উন্নয়নের দিকেই নজর দেওয়া হয়েছে।
আসন্ন জাতীয় নির্বাচনে তার দল এককভাবে সরকার গঠনে সক্ষম হবে বলে প্রত্যাশা করেন তারেক রহমান।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে বলে দেশবাসীর মতো তিনিও বিশ্বাস করেন বলে উল্লেখ করেন বিএনপি চেয়ারম্যান।
নির্বাচনে জয়ী হলেও সামনে তার জন্য ‘বড়’ চ্যালেঞ্জ অপেক্ষা করছে বলে মনে করেন তারেক রহমান।
বার্তা সংস্থা এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, নির্বাচনে বিজয়ী হলে তার প্রথম অগ্রাধিকার হবে নিরাপত্তা ব্যবস্থা পুনরুদ্ধার করা।








