ধৈর্য ধারণ করে, শৃঙ্খলার মধ্যে থেকে মানুষের কল্যাণে কাজ করতে দলীয় নেতা- কর্মীদের নির্দেশ দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন। প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে যান তারেক রহমান। সেখানে নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, নয়াপল্টনে তিনি বারাবার আসতে চান কিন্তু জনগণের দুর্ভোগের কথা ভেবে আসতে পারেন না।







