চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বড় সংগ্রহের পথে ওয়েস্ট ইন্ডিজ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৪৭ অপরাহ্ন ১৭, জুন ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

অ্যান্টিগা টেস্টে প্রথম দিন কিছুটা মন্থর গতিতে রান তুললেও দ্বিতীয় দিনে কিছুটা দ্রুত রান তুলেছে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশকে প্রথম ইনিংসে ১০৩ রানে থামিয়ে বড় সংগ্রহের পথে হাঁটছে স্বাগতিকরা। ২ উইকেটে ৯৫ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করা উইন্ডিজ ৩ উইকেটে ১৫৯ রান তুলে লাঞ্চ বিরতিতে গেছে।

সেঞ্চুরির পথে রয়েছেন উইন্ডিজ অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট। ২৩৯ বলে ৭৫ রান নিয়ে অপরাজিত আছেন তিনি। ৯ রান নিয়ে তাকে সঙ্গ দিচ্ছে জার্মেইন ব্লেকউড।

আগের দিনে ৪২ বল খেলে ১২ রানে অপরাজিত থাকা এনক্রুমাহ বোনের এদিন যোগ করেছেন ২১ রান। বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানের ঘূর্ণিতে বোল্ড আউট হয়ে ফিরে যাওয়ার আগে ৩৩ রান যোগ করে গেছেন স্কোরবোর্ডে।

সুযোগ ছিল ব্র্যাথওয়েটকে ফেরানোর। মিরাজের টার্ন করা বল ব্র্যাথওয়েটের ব্যাটের কানায় লেগে শর্ট লেগে ক্যাচ ওঠে। তবে শর্ট লেগে থাকা ফিল্ডার মাহমুদুল হাসান জয় জামাতে পারেননি ক্যাচ। সকাল শেষে যা আফসোসের কারণ। এরপর আর কোনো বিপদ আসতে দেননি দু’ব্যাটার। নিরাপদে দলকে নিয়ে লাঞ্চ সারতে গেছেন উইন্ডিজ অধিনায়ক।

এর আগে প্রথম দিনে মাত্র ৩২.৫ ওভারে ১০৩ রান তুলেই গুটিয়ে যায় বাংলাদেশ। সাকিবের ৫১ রানের ইনিংস ছাড়া বলার মতো সংগ্রহ পায়নি কোনো ব্যাটার। ছয় ব্যাটার ফিরেছেন কোনো রান না করেই। বাংলাদেশি ব্যাটারদের ব্যর্থতার দিনে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে পাঁচ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন তামিম ইকবাল।

Jui  Banner Campaign
ট্যাগ: তামিমব্র্যাথওয়েটলিড স্পোর্টসসাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশের পাশে থাকতেই ভারত ম্যাচ বর্জন: পাকিস্তান প্রধানমন্ত্রী

ফেব্রুয়ারি ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

শুক্রবার মার্কিন-ইরান পারমাণবিক আলোচনা অনুষ্ঠিত হবে: তেহরান

ফেব্রুয়ারি ৫, ২০২৬

শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার সীমিত করতে ভারতে আলোচনা

ফেব্রুয়ারি ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

২১ ঘণ্টা গ্যাসের স্বল্পচাপ থাকবে যেসব এলাকায়

ফেব্রুয়ারি ৫, ২০২৬

নির্বাচন উৎসবমুখর করতে ভ্রাম্যমান বাহনে প্রচারণা করা যাবে

ফেব্রুয়ারি ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT