চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মা হওয়ার কথা ভাবলেই শিউরে উঠি: তামান্না

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:২৬ অপরাহ্ন ১০, সেপ্টেম্বর ২০২৪
বিনোদন
A A

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী হয়েও বলিউডে বেশ সাড়া ফেলেছেন তামান্না ভাটিয়া। অভিনয়ের চেয়ে ইদানিং আইটেম গার্ল হিসেবেই দ্যুতি ছড়াচ্ছেন তিনি। সম্প্রতি এই অভিনেত্রী ব্যক্তি জীবন নিয়ে সরব হলেন।

এক সাক্ষাৎকারে প্রশ্নের জবাবে তামান্না জানান, কেন তিনি সন্তান নিতে ভয় পান। সেই ব্যাখ্যা দিয়ে তিনি জানান, মা না হলেও তিনি বুঝতে পারেন, একটি শিশুকে লালন-পালন করতে কত কষ্ট করতে হয়। সন্তানকে যে কতটা স্নেহ-ভালোবাসা দিতে হয়, তা পরিমাপযোগ্য নয়।

তামান্না আরও বলেন, আমার বাবা-মা আমাকে এতটাই আদর-যত্ন করেছেন যে, তা আমি আমার সন্তানদের করতে পারব না। এটা আমার জন্য অসম্ভব। একজন মা হতে যে ত্যাগ স্বীকার করতে হয়, তা আমার পক্ষে করা সম্ভব নয়। সন্তান জন্ম দেওয়া থেকে শুরু করে তাকে বড় করা পর্যন্ত, পুরো প্রক্রিয়ার কথা ভাবলে আমি শিউরে উঠি।

গত বছর বলিউড অভিনেতা বিজয় ভার্মার সঙ্গে দক্ষিণ ভারতীয় অভিনেত্রী তামান্না ভাটিয়ার প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল। বিমানবন্দর থেকে শুরু করে পুরস্কার অনুষ্ঠানের লালগালিচা— সব জায়গায় দুজনকে একসঙ্গে দেখা গেছে। বর্ষবরণের ছুটি কাটাতে গোয়ায় গিয়ে তামান্না-বিজয়ের প্রেমের সূত্রপাত বলে খবর প্রকাশ করেছিল ভারতীয় একটি গণমাধ্যম। এরপর থেকে এদের নিয়ে নানান গুঞ্জন শোনা যায়।

সবশেষ তামান্নাকে দেখা গেছে `স্ত্রী ২‘ ছবিতে। এ সিনেমায় তামান্না কেবলই এক আইটেম গার্ল। “আজ কি রাত” গানটির সঙ্গে দলীয় নৃত্যে নেচেছেন তিনি।

Jui  Banner Campaign
ট্যাগ: তামান্না ভাটিয়াবলিউডসিনেমা
শেয়ারTweetPin

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT