চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তাইজুলের মাঝে রফিকের ছায়া দেখছেন আশরাফুল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:০৭ অপরাহ্ন ২২, নভেম্বর ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
তাইজুল ইসলাম

তাইজুল ইসলাম

মিরপুর টেস্টের আয়ারল্যান্ডের প্রথম ইনিংসে ৪ উইকেট নিয়ে সাকিব আল হাসানের রেকর্ডে ভাগ বসান তাইজুল ইসলাম। ২৪৬ উইকেট নিয়ে শীর্ষে থাকা সাকিবকে ছাড়িয়ে যান দ্বিতীয় ইনিংসে আইরিশদের প্রথম উইকেট নিয়ে। চতুর্থ দিনে ৩ উইকেট নেয়া টাইগার স্পিনারের উইকেট সংখ্যা এখন ২৪৯টি। প্রথম বাংলাদেশি হিসেবে টেস্টে আড়াইশোর উইকেটের পথে থাকা তাইজুলের মাঝে সাবেক ক্রিকেটার মোহাম্মদ রফিকের ছায়া দেখছেন বাংলাদেশের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চতুর্থ দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে আসেন আশরাফুল। সেখানে সাকিব আল হাসানের সঙ্গে তাইজুলের তুলনা করতে গিয়ে এমন বলেন টাইগার ব্যাটার কোচ।

‘আসলে দেখেন যার যার সময় আমি বলবো যে সে সেরা। এই মুহূর্তে তাইজুলই সেরা। রফিক ভাইয়ের সময় রফিক ভাই ছিলেন। সাকিব তো ওয়ার্ল্ড ক্লাস। তো তাইজুলের যেই জিনিসটা আমার মনে হয়, তাইজুলের সাথে রফিক ভাইয়ের অনেক মিল আছে আমি মনে করি। রফিক ভাই যেমন সকালে আসে রাতে যেত আরকি সবার শেষে। সাকিব আবার পুরোপুরি ভিন্ন ছিল, ও চার ওভার বল করলেই ওর মনে হইতো যে, আজকে যথেষ্ট। ও হয়তো অনেকটা ব্রেন দিয়ে অনুশীলনটা করত। কিন্তু তাইজুল এবং রফিক ভাইয়ের মিলটা আমার কাছে এক রকম লাগে। তারা সকালবেলা আসবে, এসে শুরু করবে শেষ পর্যন্ত করার চেষ্টা করবে।’

আশরাফুলের মতে সাকিব থাকাকালীন সময় থেকেই তাইজুল লিড করতেন মাঝে মাঝে। বলেছেন, সাকিব থাকাকালীনও কিন্তু অনেক টেস্ট ম্যাচে লিড করেছে তাইজুল। সাকিব শুধু ব্যাটিং করেছেন, হয়তোবা একটা ইনিংসে বল করেননি আরেক ইনিংসে বল করেছেন। তাইজুল কিন্তু… বিশেষ করে এশিয়াতে খেলা হলে তাইজুলের গুরুত্বটা খুব গুরুত্বপূর্ণ ভাবেই দেখা হয়।’

জাতীয় দলের সাবেক এই ক্রিকেটারের মতে, তাইজুলের সঙ্গে প্রতিযোগিতাটা হবে মেহেদী হাসান মিরাজের। বলেছেন, অভিনন্দন তাইজুলকে আসলে ২৪৯ উইকেট হয়েছে ওর, সাকিবের ২৪৬ ছিল। তৃতীয় বোলার হিসেবে মিরাজ আছে ২০৯টা উইকেট নিয়ে। এখন প্রতিযোগিতাটা হয়তো তাইজুল এবং মিরাজের সাথে হবে। তারা শেষ আট-নয় বছরের আমাদের টেস্ট ইতিহাসে দুজনই আধিপত্য করছে। হাসান মুরাদের অভিষেক হয়েছে, শেষ দুটা ম্যাচ খেললো এবং অনেকদিন ধরেই কিন্তু নির্বাচকরা এবং ম্যানেজমেন্ট তাকে দলের সাথে রাখছেন নিয়মিত।’

‘হাসান মুরাদ ধারাবাহিক ঘরোয়া ক্রিকেটে ভালো বল করে যাচ্ছিলেন বলেই তাকে এই উপহারটা দেওয়া হয়েছে এবং সে ভালো করেছেন। আমি আশা করব, যখনই সুযোগ আসবে হাসান মুরাদও তার বেস্টটা দেওয়ার চেষ্টা করবে। প্রতিযোগিতা কিন্তু তাইজুল এবং মিরাজের থাকবে। দুইজন মিলেই আসলে আগামী ১৮টা টেস্ট ম্যাচে যেন ভালো করতে পারে সেই আশা থাকবে।

Reneta

আশরাফুলের মতে তাইজুল কিছুটা আনলাকি। বলেছেন, ‘ও একটু আনলাকি আসলে ক্রিকেটটা ব্যাটারদেরই আসলে বেশি মূল্যায়ন করে। আনলাকি তাইজুল যেভাবে আসলে পারফর্ম করে যাচ্ছে প্রত্যেকটা টেস্ট ম্যাচে, আপনি যদি দেখেন সাকিব থাকাকালীনও সে পারফর্ম করেছে। সাকিব চলে যাওয়ার পরে এখন লিডিং রোলে আছে।’

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আয়ারল্যান্ডআশরাফুলতাইজুলবাংলাদেশমিরপুর টেস্টরফিকলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

‘বাংলাদেশ ভালো দল, ঘরের মাঠে তারা খুব ভালো ক্রিকেট খেলেছে’

মার্চ ১০, ২০২৬

এক বছরের জন্য মাঠের বাইরে রদ্রিগো

মার্চ ১০, ২০২৬

বিশিষ্ট অর্থনীতিবিদ আর এম দেবনাথ আর নেই

মার্চ ১০, ২০২৬

প্রতিদিন গড়ে দেশে আসছে প্রায় ১৭ কোটি ডলার রেমিট্যান্স

মার্চ ১০, ২০২৬

প্রথম ওয়ানডেতে পাকিস্তান একাদশে অভিষেক হতে পারে ৩ জনের

মার্চ ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT