সাফ খেলতে গিয়ে প্রথমে কিছুটা বেকায়দায় পড়েছিল বাংলাদেশ। প্রথম ম্যাচে পাকিস্তানের সাথে ড্র করার পর ভারতের বিপক্ষে ৩-১ গোলের বড় জয়ে গ্রুপসেরা হয়ে সেমিফাইনালে উঠেছে সাবিনা খাতুনের দল। রোববার ভুটানের বিপক্ষে মাঠে নামবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। তার আগে সংবাদ মাধ্যমে দলের ‘সিনিয়র-জুনিয়র’ ইস্যু নিয়ে কথা বলেছেন তহুরা খাতুন। জানিয়েছেন বাফুফে তাদের পরিবার।
শুক্রবার নেপালের আনফা গ্রাউন্ডে অনুশীলন শেষে সংবাদ মাধ্যমে কথা বলেন দলের ম্যানেজার মাহমুদ আক্তার ও ফরোয়ার্ড তহুরা খাতুন। দলে সমস্যা আছে কিনা তা নিয়ে কথা বলেন তহুরা খাতুন।
‘আমরা যেহেতু পরিবার ছেড়ে এখানে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সঙ্গে থাকি, ধরতে গেলে এটাই আমাদের একটি পরিবার। আমরা সুখী পরিবার ধরতে গেলে। মানুষ তো অনেককিছুই বলে এগুলো নিয়ে।’
‘সিনিয়র-জুনিয়র এগুলো নিয়ে অনেক কথাই বলাবলি হয়েছে আমাদের মধ্যে। কিন্তু আমাদের মধ্যে তো কোনকিছুই নেই, আপনারা দেখেন। এগুলো নিয়ে কোনকিছু বলতে চাই না আর।’
রোববার মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপের প্রথম সেমিফাইনালে ভুটানের মেয়েদের বিপক্ষে নামবে বাংলাদেশ। খেলা শুরু হবে বাংলাদেশ সময় দুপুর পৌনে দুইটায়।








