টি-টুয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ড বোলাদের তোপে পড়েছিল সাউথ আফ্রিকা। ব্যাটিং বিপর্যয়ের মাঝে হাল ধরেন মার্কো জানসেন ও ত্রিস্তান স্টাবস। জানসেন ফিফটি করেন। তাতে ভর করে কিউইদের ১৭০ রানের লক্ষ্য দিয়েছে প্রোটিয়ারা।
কলকাতার ইডেন গার্ডেন্সে টসে হেরে আগে ব্যাটে নামে সাউথ আফ্রিকা। নির্ধারিত ওভার শেষে ৮ উইকেটে ১৬৯ রান করে প্রোটিয়া দলটি।
প্রোটিয়াদের শুরুটা ভালো হয়নি। ১২ রানে দুই উইকেট হারিয়ে চাপে পড়ে দলটি। কুইন্টন ডি কক ৮ বলে ১০ রান করে এবং রায়ান রিকেলটন খালি হাতে ফেরেন। তৃতীয় উইকেটে ডেওয়াল্ড ব্রেভিস ও এইডেন মার্করাম মিলে যোগ করেন ৪৩ রান। দলীয় ৫৫ রানে মার্করাম আউট হন। ২০ বলে ১৮ রান করেন।
৭৭ রানে আরও দুই উইকেট হারায় দলটি। ডেভিড মিলার ৬ রানে এবং ডেওয়াল্ড ব্রেভিস ২৭ বলে ৩৪ রান করে আউট হন।
ষষ্ঠ উইকেটে ত্রিস্তান স্টাবস এবং মার্কো জানসেন ৭৩ রান যোগ করেন। তাতে লড়াইয়ের পুঁজি পায় প্রোটিয়ারা। ১৫০ রানে স্টাবস ফিরলে জুটি ভাঙে। স্টাবস ২৪ বলে ২৯ রান। এরপর আরও দুই উইকেট হারায় দলটি। জানসেন ২ চার ও ৫ ছক্কায় ৩০ বলে ৫৫ রান করেন।
কিউই বোলারদের মধ্যে কোল ম্যাককনি, ম্যাট হেনরি ও রাচিন রবীন্দ্র দুটি করে উইকেট নেন। জেমস নিশাম নেন ১ উইকেট।

