চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রোটিয়া পরীক্ষার মুখে লড়াই করে হারল যুক্তরাষ্ট্র

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:১৩ পূর্বাহ্ন ২০, জুন ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

কুইন্টন ডি কক ঝড়ে যুক্তরাষ্ট্রের সামনে দুইশ লাগোয়া লক্ষ্য দাঁড় করেছিল সাউথ আফ্রিকা। বড় লক্ষ্য তাড়ায় নেমে সহজে হার মানেনি সহ-আয়োজক দেশটি। অ্যান্দ্রিয়েস গাউসের অপরাজিত ৮০ রানের ইনিংসে শেষঅবধি লড়াই করেছে। তবে ১৮ রানের হার দেখতে হয়েছে মোনাঙ্ক প্যাটেলদের।

স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে টসে জিতে প্রোটিয়াদের আগে ব্যাটে আমন্ত্রণ জানায় যুক্তরাষ্ট্র। নির্ধারিত ওভার শেষে ৪ উইকেটে ১৯৪ রানের সংগ্রহ গড়ে এইডেন মার্করামের দল। জবাবে নেমে ৬ উইকেটে ১৭৬ রানে থামে যুক্তরাষ্ট্র।

রানতাড়ায় নেমে যুক্তরাষ্ট্রের শুরুটা খারাপ হয়নি। উদ্বোধনী জুটিতে আসে ৩৩ রান। ওপেনার স্টিভেন টেইলর ফিরে যান ১৪ বলে ১৪ রান করে। অ্যান্দ্রিয়েস গাউস একপ্রান্ত আগলে রেখে রান তুললেও অন্যপ্রান্তে আরও চার ব্যাটার হারায় দলটি। হারমীত সিংকে নিয়ে ৪৩ বলে ৯১ রানের জুটি গেড়েন গাউস। ষষ্ঠ উইকেট জুটিতে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ রানের রেকর্ড এটি। আগে হারমীত সিং ও কোরি অ্যান্ডারসন করেছিলেন ৬২ রান।

জয়ের আশা থাকলেও ১৮.১ ওভারে দলীয় ১৬৭ রানে হারমীত ফিরে গেলে তা ধূসর হয়ে যায় যুক্তরাষ্ট্রের। দুই চার ও তিন ছক্কায় ২২ বলে ৩৮ রান করেন হারমীত। পরে যশদীপ সিংকে নিয়ে ১৭৬ রানে থামেন গাউস। পাচঁটি করে চার ও ছক্কায় ৪৭ বলে ৮০ রান করেন ওপেনার।

প্রোটিয়াদের হয়ে কাগিসো রাবাদা তিনটি উইকেট নেন।

আগে ব্যাটে নেমে প্রথম ওভার দেখেশুনে পার করেন ডি কক ও রেজা হেনড্রিক্স। ৩ রান আসে ওভার থেকে। দ্বিতীয় ওভারে মারমুখী হন তারা। হেনড্রিক্সের এক ছক্কায় সেই ওভারে আসে ১০ রান। তৃতীয় ওভারের চতুর্থ বলে টপএজ হয়ে কোরি অ্যান্ডাসনের হাতে ধরা পড়েন হেনড্রিক্স।

Reneta

চতুর্থ ওভারে যশদীপ সিংয়ের উপর তাণ্ডব চালান ডি কক। দুটি চার ও তিন ছক্কায় ২৮ রান আদায় করেন প্রোটিয়া উইকেটরক্ষক-ব্যাটার। এরপর ঝড়ো ব্যাটিংয়ে রান তোলায় ধারাবাহিকতা বজায় রেখে নবম ওভারে ফিফটি পূর্ণ করেন। ২৬ বলে ৫০, ফিফটি পূর্ণ করার পথে ছিল চারটি করে চার ও ছক্কার মার।

১২.২ ওভারে ডি কক ফিরে যান হারমীত সিংয়ের শিকার হয়ে। ৭টি চার ও ৫টি ছক্কায় ৪০ বলে ৭৪ রান করে যান। পরের বলে গোল্ডেন ডাক হাঁকান ডেভিড মিলার।

১৪.৬ ওভারে মার্করামকে ফেরান সৌরভ নেথ্রালভাকার। চারটি চার ও এক ছক্কায় ৩২ বলে ৪৬ রান করেন প্রোটিয়া অধিনায়ক। শেষদিকে হেইনরিখ ক্লাসেন ও ত্রিস্তান স্টাবস ঝড় তুলে ইনিংস শেষ করেন। ক্লাসেন তিন ছক্কায় ২২ বলে ৩৬ রানে এবং দুই চারে স্টাবস ১৬ বলে ২০ রানে অপরাজিত থাকেন।

যুক্তরাষ্ট্রের হয়ে সৌরভ নেথ্রালভাকার ও হারমীত সিং দুটি করে উইকেট নেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: গাউসটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪ডি ককযুক্তরাষ্ট্র২৪লিড স্পোর্টসসাউথ আফ্রিকা২৪
শেয়ারTweetPin

সর্বশেষ

সুরের ভুবনে শোকের ছায়া, প্রয়াত মাহবুবা রহমান

মার্চ ২৬, ২০২৬

কেমন হল ইমনের পিএসএল অভিষেক

মার্চ ২৬, ২০২৬

স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলন করা হয়নি ফেনীর বহু মাদ্রাসায়

মার্চ ২৬, ২০২৬

টোকিওতে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

মার্চ ২৬, ২০২৬

‘স্বাধীনতার প্রকৃত ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরা আমাদের নৈতিক দায়িত্ব’

মার্চ ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT