চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অপেক্ষার শেষে ফিরলেন বিশ্বজয়ী রোহিত-কোহলিরা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৪৪ পূর্বাহ্ন ০৪, জুলাই ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

বৃহস্পতিবার সকালটা ভারতবাসীর জন্য ভিন্ন রকম এক আনন্দের উপলক্ষ নিয়ে এলো। দিল্লির বিমানবন্দরে টিম ইন্ডিয়াকে বহনকারী উড়োজাহাজ সকাল ৬টা ৭ মিনিটে অবতরণের পর স্বাগত জানাতে আসা সমর্থকদের মাঝে ছড়িয়ে পড়ে উচ্ছ্বাস। টি-টুয়েন্টির বিশ্বজয়ী দলকে এক ঝলক দেখার জন্য তিনঘণ্টা বিমানবন্দরে তাদের ভিড় জমেছিল।

রোহিত-কোহলিদের বিমানবন্দর থেকে নিয়ে যাওয়ার জন্য অপেক্ষায় ছিল দুটি টিমবাস। বার্বাডোজ় থেকে পরিবার সঙ্গে নিয়ে ফিরেছেন অনেক ক্রিকেটার। বিমানবন্দর থেকে একে একে বেরিয়ে আসেন তারা। ট্রফি হাতে অধিনায়ক রোহিতকে দেখা যায়। কাপ উঁচিয়ে সমর্থকদের দেখান।

সবাই হোটেলে চলে যাওয়ার জন্য একে একে টিমবাসে উঠে পড়েন। একটি বাসের সামনের আসনে বসে পড়েন ম্যান অব দ্য ফাইনাল বিরাট কোহলি। এরপর টিমবাস হোটেলের উদ্দেশে রওনা দেয়। সেখানে প্রস্তুত করে রাখা ছিল বিশেষ কেক। তাতে যুক্ত হয় বিশ্বকাপ ট্রফিও।

হোটেলে পৌঁছানোর পর রিশভ পান্টের হাতে দেখা যায় ট্রফি। হোটেলে উপস্থিত সবার মাঝে দেখা যায় বিপুল উৎসাহ। ভারতীয় দলের জয়ধ্বনি চলতে থাকে।

কিছুক্ষণ বিশ্রামের পর ভারত দল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করতে যাবে। কয়েকঘণ্টার মধ্যে মোদি খেলোয়াড়দের সংবর্ধনা দেবেন। ১১ বছর পর বিশ্বকাপজয়ী দলকে সংবর্ধনা দিতে মুম্বাইয়ে একটি রোড-শো করার পরিকল্পনা করেছে বিসিসিআই।

Reneta

এর আগে বার্বাডোজের দুর্যোগপূর্ণ আবহাওয়ায় টি-টুয়েন্টি বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে আটকে থাকতে হয়েছিল। তিনদিন পর অবশেষে মুক্তি মেলে। বুধবার স্থানীয় সময় ভোর ৪টা ৫০ মিনিটে ব্রিজটাউনের গ্র্যান্টলি অ্যাডামস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নয়াদিল্লির উদ্দেশে উড়াল দেয় ভারত দল বহন করা এয়ার ইন্ডিয়ার একটি বিশেষ ফ্লাইট।

বিসিসিআই বিশ্বজয়ীদের দেশে ফেরানোর জন্য চার্টার্ড ফ্লাইটটির ব্যবস্থা করেছিল। গত সোমবার বার্বাডোজ এবং আশেপাশের দ্বীপগুলোতে প্রাণঘাতী ঝড় আঘাত হানে। ঝড়ে কিছু ক্ষতিসাধন হলেও সেটি স্থলভাগে আঘাত হানেনি। ঝড়ের কারণে আটকা পড়ে বিশ্বজয়ী ভারত।

মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় একটি চার্টার্ড ফ্লাইটে রোহিত-কোহলিদের উড়াল দেয়ার কথা ছিল। তবে ২ জুলাই নিউজার্সি থেকে ছেড়ে আসা বিশেষ ফ্লাইটটি বার্বাডোজের স্থানীয় সময় রাত ২টার দিকে অবতরণ করে। সে কারণে বিলম্ব হয় রোহিতদের নিয়ে উড়াল দিতে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কোহলিটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪টিম ইন্ডিয়াদিল্লিবিসিসিআইভারতভারত২৪রোহিতলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

শেখ হাসিনা জেনারেলদের সব শর্ত মানলেও খালেদা জিয়ার না

মার্চ ২৮, ২০২৬

অন্তর্বর্তী সরকারের ১৩৩টি অধ্যাদেশ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত রোববার

মার্চ ২৮, ২০২৬

প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার নয়াপল্টনে তারেক রহমান

মার্চ ২৮, ২০২৬

যুক্তরাষ্ট্রে অপরাধে জড়িত অভিযোগে ১০ বাংলাদেশি গ্রেপ্তার

মার্চ ২৮, ২০২৬

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ঢাবি শিক্ষক মোনামীর ছবি নিয়ে যা জানা গেল

মার্চ ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT