চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুপার এইটে যেতে বাংলাদেশের এখন যা সমীকরণ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৪২ অপরাহ্ন ১২, জুন ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

কোনো বল গড়ানোর আগেই শ্রীলঙ্কা ও নেপালের ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়ে গেছে। দুদল পয়েন্ট ভাগাভাগি করে নেয়ায় গ্রুপের টেবিলের হিসেবে অনেক সম্ভাব্য সমীকরণের রং পাল্টে গেছে। এ দুদলের ডি-গ্রুপে সঙ্গী বাংলাদেশ, নেদারল্যান্ডস ও সাউথ আফ্রিকা। লঙ্কানদের পয়েন্ট ভাগাভাগিতে পরিবর্তিত যে টেবিল পরিস্থিতি, সেটির সুবাতাস কিছুটা হলেও আছড়ে পড়বে শান্ত-সাকিবদের ড্রেসিংরুমে। যদিও এখনো টিম টাইগার্সের হাতেই আছে নিজেদের সুপার এইটে যাওয়ার চাবিকাঠি। টি-টুয়েন্টি বিশ্বআসরে সুপার এইটের দুয়ার খোলার পথে টাইগারদের সমীরণ এখন কেমন, চোখ বুলিয়ে নেয়া যাক।

তিন ম্যাচের সবকটিতে জিতে ৬ পয়েন্ট নিয়ে ডি-গ্রুপ থেকে সবার আগে সুপার এইটে উঠে গেছে সাউথ আফ্রিকা। দুই খেলায় দুই পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে বাংলাদেশ। সমান খেলায় ডাচরা দুই পয়েন্টে থাকলেও রানরেটে পিছিয়ে তিনে অবস্থান করছে। নেপাল দুই ও শ্রীলঙ্কা তিন ম্যাচে এক পয়েন্ট করে নিয়ে রানরেটের পার্থক্যে যথাক্রমে চতুর্থ ও পঞ্চম স্থানে আছে।

সুপার এইটে যেতে লাল-সবুজের দলের নিজেদের কাজটা ঠিকঠাক সেরে নিতে পারলেই চলবে। নেদারল্যান্ডসের বিপক্ষে বৃহস্পতিবারের ম্যাচে জিতলে পরের রাউন্ডে পা দেয়া নাজমুল হোসেন শান্তর দলের জন্য আরও সহজ হয়ে যাবে। এরপর নেপালকে হারাতে পারলে ৬ পয়েন্ট নিয়ে সুপার এইটের টিকিট হাতে পাওয়া যাবে।

বাংলাদেশ হাতে থাকা দুটি ম্যাচের একটিতে জিততে পারলেও পরের পর্বে ওঠার সুযোগ পেতে পারে। সেক্ষেত্রে টাইগারদের পয়েন্ট হবে ৪। এমন হলে শ্রীলঙ্কার কাছে নেদারল্যান্ডসের হার ও সাউথ আফ্রিকার সঙ্গে হিমালয়ের দেশে নেপালের পরাজয় মিলতে হবে। তখন রানরেটে এগিয়ে থাকা মুখ্য ভূমিকা পালন করবে।

যদি কোনো ম্যাচে বৃষ্টির ফাঁদে পড়ে বাংলাদেশ, কাগজে-কলমের হিসেবে ৩ পয়েন্ট নিয়েও টিম টাইগার্স যেতে পারে সুপার এইটে। বাংলাদেশ ও নেদারল্যান্ডসের ম্যাচ যদি পরিত্যক্ত হয়, টাইগাররা যদি নেপালের কাছে হেরেও বসে কোনো অঘটনের দিনে, অন্যদিকে ডাচদের যদি শ্রীলঙ্কা হারায় এবং সাউথ আফ্রিকার কাছে নেপাল হারে, সেক্ষেত্রে হিসাব হবে বেশ জটিল। এমন হলে বাংলাদেশ, নেদারল্যান্ডস, নেপাল ও শ্রীলঙ্কার পয়েন্ট হবে সমান ৩ করে। চার দলের মধ্যে রানরেটে বাংলাদেশকে এগিয়ে থাকতে হবে তখন।

Jui  Banner Campaign
ট্যাগ: টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪নেপাল২৪বাংলাদেশ২৪লিড স্পোর্টসশ্রীলঙ্কা২৪
শেয়ারTweetPin

সর্বশেষ

নিহত মুহিত উদ্দিন সাগর ও মোহাম্মদ উসমান,  প্রতিনিধির পাঠানো ছবি.

নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যু

ফেব্রুয়ারি ৩, ২০২৬

ভরিতে ৫ হাজার ৪২৪ টাকা স্বর্ণের দাম বাড়ল

ফেব্রুয়ারি ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

নির্বাচনে অংশ নিতে পারলেও ফলাফল স্থগিত থাকবে বিএনপির আসলাম চৌধুরীর

ফেব্রুয়ারি ৩, ২০২৬

এপস্টিন তদন্তে সাক্ষ্য দেবেন বিল ও হিলারি ক্লিনটন

ফেব্রুয়ারি ৩, ২০২৬

আল-ইত্তিহাদ ছেড়ে আল-হিলালে গেলেন বেনজেমা

ফেব্রুয়ারি ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT