চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টি-টুয়েন্টিতে আবারও ৪২ ছক্কার রেকর্ড

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:১৩ অপরাহ্ন ০৫, সেপ্টেম্বর ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

গত এপ্রিলে আইপিএলে পাঞ্জাব কিংস ও কলকাতা নাইট রাইডার্সের ম্যাচে সর্বোচ্চ ছক্কার রেকর্ড হয়েছিল। দুদল মিলে ম্যাচে ৪২ ছক্কা হাঁকিয়েছিল। টি-টুয়েন্টির সেই রেকর্ডে ভাগ বসালো ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) দুদল সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস ও গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। দুদল মিলে হাঁকিয়েছে টিক ৪২টি ছক্কাই। টি-টুয়েন্টিতে এক ম্যাচে যা যৌথভাবে সর্বোচ্চের রেকর্ড। দুইয়ে আইপিএল-২০২৪ মৌসুমে মুম্বাই ইন্ডিয়ান্স ও সানরাইজার্স হায়দরাবাদের হাঁকানো ৩৮টি ছক্কা।

সিপিএলে বৃহস্পতিবার ভোরে গড়ানো ম্যাচে টসে জিতে আগে ব্যাটে নামে অ্যামাজন ওয়ারিয়র্স। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ২৬৬ রান তোলে তারা। জবাবে ১৮ ওভারে ২২৬ রানে গুটিয়ে যায় সেন্ট কিটস।

ম্যাচে ২৩টি ছক্কা হাঁকান ওয়ারিয়র্সের ব্যাটাররা। সর্বোচ্চ ১১টি ছক্কা মারেন শিমরন হেটমায়ার। ৩৯ বলে ৯১ রানের ইনিংস খেলেছেন তিনি। তার ব্যাটে ছিল না কোনো চারের মার। টি-টুয়েন্টি ক্রিকেটের ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে এক ইনিংসে কোনো চার ছাড়া ১০টির বেশি ছক্কা মারার রেকর্ড গড়েছেন ক্যারিবিয়ান ব্যাটার।

রহমানুল্লাহ গুরবাজ ৩৭ বলে ৬৯ রান করেছেন। তার ইনিংসে ৬টি ছক্কা ও ৪টি চারের মার। কিমো পালের ১৪ বলে ৩৮ রানের ইনিংসে ছিল ৩টি ছক্কা ও ৪টি চার। রেয়মন রেইফার দুটি ও ডোয়াইন প্রেটোরিয়াস ১টি ছক্কা হাঁকান।

লক্ষ্য তাড়ায় নেমে স্বাগতিক সেন্ট কিটস ব্যাটাররাও ঝড় তুলেছিলেন। ১৯টি ছক্কা হাঁকান তারা। ওপেনার আন্দ্রে ফ্লেচার ৯টি ছক্কা মারেন। তার ৩৩ বলে ৮১ রানের ইনিংসে ছিল ৪টি চারের মারও। ৩টি করে ছক্কা হাঁকান কাইল মেয়ার্স ও শেরফান রাদারফোর্ড। দুটি করে ছক্কা হাঁকান মিকেল লুইস ও মোহম্মদ মহসিন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আইপিলকলকাতাগায়ানাটি-টুয়েন্টিপাঞ্জাবলিড স্পোর্টসসর্বোচ্চ ছক্কাসিপিএলসেন্ট কিটসহেটমায়ার
শেয়ারTweetPin

সর্বশেষ

বরিশাল বিভাগ সাংবাদিক সমিতির ইফতার মাহফিলে বক্তব্য দেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন

ভোলার গ্যাসে দক্ষিণে শিল্প বিপ্লব চান তথ্যমন্ত্রী

মার্চ ১৮, ২০২৬

স্তব্ধ ইথার, অনন্ত শূন্যতা: বিদায় সুমন ভাই

মার্চ ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চা বিক্রেতা নানী-নাতনী’র জন্য প্রধানমন্ত্রীর ‘ঈদ উপহার’

মার্চ ১৮, ২০২৬

শামস সুমনের প্রয়াণে চ্যানেল আইয়ে শোক বই

মার্চ ১৭, ২০২৬

অন্য কোথাও যাওয়ার কথা ভাবছেন না ফ্লিক, বার্সেলোনাই হবে শেষ ক্লাব

মার্চ ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT