পল স্টার্লিং-হ্যারি টেক্টর লড়াই করলেন, বাকিদের ব্যর্থতায় আয়ারল্যান্ড বড় পুঁজি পেল না। শ্রীলঙ্কার বোলারদের সামনে সুবিধা করতে পারেননি ব্যালবির্নে, টাকার, ক্যাম্ফেররা। নির্ধারিত ওভার শেষে আইরিশরা থেমেছে ১২৮ রানে।
হোবার্টে সুপার টুয়েলভে গ্রুপ ওয়ানের ম্যাচে আইরিশদের আটটি উইকেট ভাগাভাগি করে নিয়েছেন লঙ্কানদের ছয় বোলার। মূলপর্বে জয়ে শুরু পেতে দাসুন শানাকার দলের প্রয়োজন ১২৯।
বেলেরিভ ওভালে টস জিতে ব্যাটিংয়ে নেমে স্বস্তিতে ছিল না আয়ারল্যান্ড। পাওয়ার প্লেতে ২ উইকেটে ৪০, আর ১০ ওভার শেষে ৬০ রান তুলতে হারায় ৪ উইকেট। ওপেনিংয়ে ভালো খেলতে থাকা স্টার্লিং ২৫ বলে ৩৪ রানে থেমে যান। পরে ১৮ ওভার পর্যন্ত টেনে নেন হ্যারি টেক্টর।
দুর্দান্ত ফর্মে থাকা ক্যাম্ফেরও ৪ বল খেলেই সাজঘরে ফিরলে চাপে পড়ে আয়ারল্যান্ড। জর্জ ডকরেলকে সঙ্গে নিয়ে চাপ কিছুটা কমানোর চেষ্টা করেন হ্যারি টেক্টর। ১৪ রান করে টেক্টর ফিরলে ভাঙে জুটি। শেষদিকে ২ রানের মধ্যে ৩ উইকেট হারালে স্কোর বাড়ানো হয়নি আইরিশদের।
লঙ্কান বোলারদের মধ্যে দুটি করে উইকেট নেন মাহেশ থিকসানা এবং ভানিডু হাসারাঙ্গা। শানাকার ব্যবহার করা ছয় বোলারের কাউকেই নিরাশ করেননি আইরিশ ব্যাটাররা। সবার ঝুলিতেই গেছে কমপক্ষে একটি করে উইকেট।








