চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ম্যাচেও জিতল বৃষ্টি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:২৯ অপরাহ্ন ২৮, অক্টোবর ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

মেলবোর্নের আকাশ থেকে নেমে আসা বৃষ্টিধারা যেন থামবেই না বলে পণ করেছে। তাতে ম্লান হয়ে যাচ্ছে বিশ্বকাপের উত্তেজনা, জটিল হচ্ছে সেমিফাইনালে যাওয়ার সমীকরণ। শুক্রবার একইদিনে দুটি ম্যাচ গেল বৃষ্টির পেটে। আফগানিস্তান-আয়ারল্যান্ডের পর অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের হাই-ভোল্টেজ ম্যাচটিও পণ্ড। বৃষ্টিকে বিজয়ী মেনে করতে হয়েছে পয়েন্ট ভাগাভাগি।

দিনের প্রথম ম্যাচ ছিল আফগানিস্তান ও আয়ারল্যান্ডের। বিরূপ আবহাওয়ায় বল মাঠে গড়ানো দূরের কথা, টসটাই হয়নি। অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ম্যাচেও ঘটেছে একই পরিণতি।

বাংলাদেশ সময় দুপুর ২টার খেলা শুরুর কথা ছিল ফিঞ্চ-বাটলারদের। বৃষ্টি কমেছিল, থেমেছিলও। ওভার কমে আসা ম্যাচের আশা ছিল। ঘণ্টা দুই অপেক্ষার পর দুই ফিল্ড আম্পায়ার আউটফিল্ড অতিমাত্রায় ভেজা থাকায় খেলা চালানো সম্ভব নয় জানিয়ে দেন। বিকাল পৌনে ৪টার খানিক পর খেলা পরিত্যক্ত হওয়ার সংবাদ আসে।

২ ম্যাচে ৩ পয়েন্ট তুলে রানরেটে এগিয়ে থাকায় সবার উপরে নিউজিল্যান্ড। গ্রুপ-১টিতে তাদের সমান পয়েন্ট পাওয়া আয়ারল্যান্ড তিনে। দুইয়ে উঠে এসেছে ৩ পয়েন্টের ইংল্যান্ড, রানরেটে পার্থক্য গড়ে। চারে থাকা স্বাগতিক অস্ট্রেলিয়ার পয়েন্টও ৩।

মজার ব্যাপার হল কোনো ম্যাচ না জিতেই এই গ্রুপে আফগানরা পকেটে ২ পয়েন্ট পুরেছে। প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে হারের পর নিউজিল্যান্ড ও আয়ারল্যান্ডের সঙ্গে তারা বৃষ্টির কল্যাণে পয়েন্ট ভাগাভাগি করেছে।

একইদিনে দুই ম্যাচ পণ্ড হওয়ার সুপার টুয়েলভের এক নম্বর গ্রুপের খেলায় নিউজিল্যান্ড, আয়ারল্যান্ড, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া এখন সমান ৩ পয়েন্টে আছে। দুই পয়েন্ট করে তুলে রানরেটের বিচারে পঞ্চম ও ষষ্ঠ স্থানে যথাক্রমে শ্রীলঙ্কা ও আফগানিস্তান। তাতে সেমিফাইনালের টিকিট কাটার লড়াই আরও উত্তাপ ছড়ানোর অপেক্ষায়।

Jui  Banner Campaign
ট্যাগ: টি-টুয়েন্টি অস্ট্রেলিয়াটি-টুয়েন্টি ইংল্যান্ডটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২২মেলবোর্নলিড টি-টুয়েন্টি বিশ্বকাপ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি ‍সংগৃহীত

নির্বাচনে কোনো ধরনের ইঞ্জিনিয়ারিংয়ের সুযোগ নেই : ইসি মাছউদ

ফেব্রুয়ারি ৭, ২০২৬

বিদেশি পর্যবেক্ষকদের প্রোটোকল দেবে নির্বাচন কমিশন

ফেব্রুয়ারি ৭, ২০২৬

সেনাবাহিনী বিষয়ে ও বিজিবি হত্যাকাণ্ড প্রসঙ্গে যা বললেন তারেক রহমান

ফেব্রুয়ারি ৭, ২০২৬

প্রথমবারের মতো পোস্টাল ভোটের সুযোগে উচ্ছ্বসিত প্রবাসীরা

ফেব্রুয়ারি ৭, ২০২৬

বিশ্বকাপে খেলা হচ্ছে না নেইমারের?

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT