সিলেট টাইটানসের বিপক্ষে ভয়াবহ ব্যাটিং বিপর্যয় দেখেছে নোয়াখালী এক্সপ্রেস। হারেরবৃত্তে ঘুরতে থাকা দলটি নাসুম আহমেদের ঘূর্ণিতে গুটিয়ে গেছে ৬১ রানে। ৪ ওভারে ৭ রানে ৫ উইকেট নিয়েছেন টাইটানস স্পিনার।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটে নামে নোয়াখালী। ১৪.২ ওভারে ৬১ রানে থামে হায়দার আলীর দল।
নোয়াখালী ব্যাটারদের মধ্যে কেবল দুজন দুঅঙ্কের ঘরে পৌঁছাতে পেরেছেন। হাবিবুর রহমান সোহান ১৮ এবং মাহিদুল ইসলাম অঙ্কন ২৫ রান করেন।
বাকিদের সর্বোচ্চ ৬ রান করেন সৌম্য সরকার। রানের খাতা খোলার আগে ফিরেছেন ৪ ব্যাটার। ১ রান করে এনেছেন মোহাম্মদ নবি ও আবু জায়েদ রাহী। হায়দার আলি ৫ ও মুনিম শাহরিয়ার ৪ রান করেন।
নাসুমের ৫ উইকেটের ম্যাচে একটি করে উইকেট নেন মোহাম্মদ আমির, খালেদ আহমেদ, আজমতউল্লাহ ওমরজাই ও মেহেদী হাসান মিরাজ।








