টানা বৃষ্টি ও উজানের ঢলে দ্বিতীয় দফায় বন্যার কবলের পড়েছে সিলেট। অনবরত বৃষ্টিতে বাড়ছে নদ-নদীর পানি। ৪টি নদীর পানি ৬টি পয়েন্টে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
এরমধ্যেই আগামী দুই দিন সিলেটে টানা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
গত ২৭ মে সিলেটে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। সেই ক্ষয়ক্ষতি ও বন্যার পানি পুরোপুরি নামার আগেই তিন সপ্তার মাথায় দ্বিতীয়বারের মতো বন্যা কবলিত সিলেট। এতে করে আবারও পানি বন্দী হয়ে পড়েছেন কয়েক লক্ষাধিক মানুষ। ফলে ঈদের আনন্দ ফিকে হয়ে গেছে তাদের।
সিলেটের গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুল ইসলাম বলেন, জেলায় ৫৩৮টি অস্থায়ী আশ্রয়কেন্দ্র প্রস্তুত করার পাশাপাশি বন্যা পরিস্থিতি মোকাবেলায় সর্বাত্মক কাজ করছে প্রশাসন। সুরমা, কুশিয়ারা, সারি ও সারি গোয়াইন নদীর পানি ৬টি পয়েন্টে বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।








