চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘একসাথে বসে সিনেমাটা দেখা হলোনা রুবেল ভাই’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৩০ অপরাহ্ন ০৭, ফেব্রুয়ারি ২০২৪
বিনোদন
A A

আট বছর আগে নূরুল আলম আতিক শুটিং সেরেছিলেন ‘পেয়ারার সুবাস’ ছবিটির। নানা কারণে ছবিটি শেষ করতে লম্বা সময় চলে যায়। তবে ৯ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি সামনে রেখে প্রচারণায় সরব হয়েছিলেন ছবির সঙ্গে সংশ্লিষ্ট সকলে।

সেই ধারাবাহিকতায় বুধবার সন্ধ্যায় ছিলো ছবিটির উদ্বোধনী শো। যেখানে আমন্ত্রিত দর্শকের সাথে বসে সিনেমাটি উপভোগের কথা ছিলো নির্মাতা নূরুল আলম আতিক সহ ছবির অভিনয়শিল্পী জয়া আহসান, তারিক আনাম খান, আহমেদ রুবেল ও সুষমা সরকার সহ সকলের। এই ছবির প্রিমিয়ারে অংশ নিতেই বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সে জড়ো হন সবাই। এসেছিলেন ছবির অন্যতম অভিনেতা আহমেদ রুবেলও!

কিন্তু গাড়ি থেকে নামতেই অসুস্থ হয়ে পড়েন। দ্রুত নিয়ে যাওয়া হয় একটি বেসরকারি হাসপাতালে। সন্ধ্যা ৫টা ৫৮ মিনিটে চিকিৎসকরা আহমেদ রুবেলকে মৃত ঘোষণা করেন।

গুণী এই অভিনেতার আকস্মিক প্রয়াণের খবর মুহূর্তে ছড়িয়ে পড়ে। সাধারণ ভক্ত অনুরাগী থেকে শুরু করে প্রিয় অভিনেতার প্রয়াণ সংবাদে ছুঁয়ে যায় শোবিজের মানুষদেরও!

সহ-অভিনেতার প্রয়াণে ‘পেয়ারার সুবাস’-এ অভিনেতার সহ-অভিনয়শিল্পী সুষমা সরকারের কণ্ঠেও ঝরে পড়লো আক্ষেপ। এদিন সবার একসঙ্গে বসেই সিনেমাটি উপভোগের প্রস্তুতি ছিলো। কিন্তু আচমকা একটা সংবাদে সব তছনছ হয়ে গেল।

অভিনেত্রী সুষমা সরকার ফেসবুকে লিখেন, “এ কেমন চলে যাওয়া রুবেল ভাই। দুই দিন আগেও এক সাথে প্রায় সারাদিন ছিলাম। কতো কথা, আমি অভিযোগ করলাম এতো ভালো ভালো কাজ হচ্ছে আপনাকে পাই না কেন? হেসে বললো কই আমাকে তো কেউ খুঁজে না। আর আপনাকে খুঁজলেও পাওয়া যাবে না।”

Reneta

‘পেয়ারার সুবাস’ একসাথে বসে দেখা হলো না, এমন আক্ষেপ জানিয়ে সুষমা এদিন আরো লিখেন,“সবাইকে ‘পেয়ারার সুবাস’ দেখার আমন্ত্রণ করে আপনি নিজেই সুবাস হয়ে কোথায় মিলিয়ে গেলেন! মৃত্যু কী সহজ…আর আমাদের এক সাথে সিনেমাটা দেখা হলোনা রুবেল ভাই। উপারে ভালো থাকবেন।”

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আহমেদ রুবেলউদ্বোধনী শোপেয়ারার সুবাসপ্রিমিয়ারলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

এক বছরের জন্য মাঠের বাইরে রদ্রিগো

মার্চ ১০, ২০২৬

বিশিষ্ট অর্থনীতিবিদ আর এম দেবনাথ আর নেই

মার্চ ১০, ২০২৬

প্রতিদিন গড়ে দেশে আসছে প্রায় ১৭ কোটি ডলার রেমিট্যান্স

মার্চ ১০, ২০২৬

ফ্যামিলি কার্ড প্রকল্প উদ্বোধন, উপকারভোগীদের মোবাইলে পৌঁছাল অর্থ

মার্চ ১০, ২০২৬

ঈদযাত্রা আনন্দের করতে জ্বালানি তেলের দাম বাড়ানো হবে না: জ্বালানি প্রতিমন্ত্রী

মার্চ ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT