চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেপালের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী সুশীলা কার্কি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:২৫ অপরাহ্ন ১২, সেপ্টেম্বর ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

নেপালের সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কিকে দেশটির অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত করা হয়েছে। 

সুশীলা কার্কি আজ রাতে অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন বলে দেশটির সংবাদমাধ্যম কান্তিপুর টিভির প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, আজ শুক্রবার (১২ সেপ্টেম্বর) দেশটির রাষ্ট্রপতির কার্যালয় সূত্র এ তথ্য জানিয়েছে।

দুর্নীতিবিরোধী আন্দোলনের মুখে সম্প্রতি প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি পদত্যাগ করেন। এরপর দেশটির সেনাবাহিনী দফায় দফায় জেন-জি আন্দোলনকারীসহ বিভিন্ন পক্ষের সাথে সরকার গঠনের বিষয়ে বৈঠক করেন।

জেন-জি আন্দোলনকারীরা একজন অরাজনৈতিক ব্যক্তিকে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে চেয়েছেন। সেই হিসাবে সুশীলা কার্কির নাম আলোচনায় উঠে আসে।

নেপালের প্রথম নারী প্রধান বিচারপতি ছিলেন সুশীলা কার্কি। তিনি ২০১৬ সালের জুলাই থেকে ২০১৭ সালের জুন পর্যন্ত দায়িত্ব পালন করেন। দায়িত্ব পালনকালে দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছিলেন তিনি। সরকারের মতের বিরুদ্ধে গিয়ে রায় দেওয়ায় তিনি অভিশংসনের মুখেও পড়েছিলেন। তবে সরকার পর্যাপ্ত ভোট না পাওয়ায় সেই যাত্রায় তিনি অভিশংসন থেকে রেহাই পান।

Reneta

সাত ভাই-বোনের মধ্যে সবার বড় ছিলেন সুশীলা। কৃষক পরিবার থেকে আসা তার পরিবার সাবেক প্রধানমন্ত্রী বিপি কৈরালার পরিবারের ঘনিষ্ঠ ছিল। কৈরালা ১৯৫৯ থেকে ১৯৬০ সাল পর্যন্ত নেপালের প্রধানমন্ত্রী ছিলেন।

শিক্ষাজীবনে ১৯৭২ সালে সুশীলা মহেন্দ্র মরাং ক্যাম্পাস থেকে বিএ, ১৯৭৫ সালে বারাণসী হিন্দু বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে এমএ এবং ১৯৭৮ সালে ত্রিভুবন বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রি অর্জন করেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নেপালের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রীসুশীলা কার্কি
শেয়ারTweetPin

সর্বশেষ

২০ শীর্ষ ঋণখেলাপি কোম্পানির মালিক যারা

এপ্রিল ৬, ২০২৬

ফ্রান্সে এক ম্যাচে ২৭ ফুটবলারের ২৪ জনকেই লাল কার্ড

এপ্রিল ৬, ২০২৬

নাসির আলী মামুনের ক্যামেরায় দুই কবির জীবনগাথা

এপ্রিল ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

হামের ভাইরাস শিশুদের রোগ প্রতিরোধ ব্যবস্থা হাইজ্যাক করে

এপ্রিল ৬, ২০২৬

হামে ২২ দিনে ২০ জনের মৃত্যু

এপ্রিল ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT