চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

    https://www.youtube.com/live/o6SJvPy15o4?si=NGcg3Is-DnwAnvmd

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘খুন করা হয়েছিল সুশান্তকে’, দাবি মর্গের কর্মীর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:২৫ অপরাহ্ন ২৭, ডিসেম্বর ২০২২
বিনোদন
A A

বলিউডের প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুত আবারও আলোচনায়। খুন করা হয়েছিল তাকে, মৃত্যুর ২৮ মাস পর সম্প্রতি মুম্বাইয়ের কুপার হাসপাতালের মর্গের কর্মী রূপকুমার শাহ এমন বিস্ফোরক দাবি করেছেন। এই হাসপাতালেই ময়নাতদন্ত হয়েছিল সুশান্তের।

মর্গের সেই কর্মী দাবি করেছেন, সুশান্তের দেহে এবং গলায় একাধিক আঘাতের দাগ ছিল। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সে কথা তিনি জানিয়েছিলেন তখনই।

টাইমস নাওকে দেয়া সাক্ষাৎকারে রুপকুমার বলেন, ‘যখন সুশান্তকে আনা হয়েছিল তখন হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঁচটি দেহ আনা হয়েছিল। তাঁর মাঝে একটি ছিল ভিআইপি বডি। আমরা যখন ময়না তদন্তের জন্য যাই তখন জানতে পারি সেটি সুশান্তের। তার দেহে একাধিক আঘাত ছিল এবং দুই থেকে তিনটি দাগ ছিল ঘাড়ে। ময়না তদন্তে এসব তথ্য থাকার কথা থাকলেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদের বলেছিলেন শুধু মৃতদেহের ছবি তুলতে, আমরা তাদের কথা মতো তাই করেছি।’

তিনি আরও বলেন, ‘সুশান্তের দেহ যখন প্রথমবার দেখি, আমি ঊর্ধ্বতনদের বলি এটা আত্মহত্যা নয়, খুন। তাদের এটাও বলি আমাদের নীতি মেনে কাজ করা উচিত। কিন্তু তারা আমাকে বলেন, আমাদের ছবি তুলে দ্রুত মৃতদেহ পুলিশকে হস্তান্তর করতে হবে। রাতেই আমরা সুশান্তের দেহের ময়নাতদন্ত করেছিলাম।’

২০২০ সালের ১৪ জুন মুম্বাইয়ের আবাসন থেকে সুশান্তের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। প্রাথমিক তদন্তে বলা হয়েছিল, আত্মহত্যা করেছেন সুশান্ত। যদিও তার পরিবার দাবি করে, খুন করা হয়েছিল অভিনেতাকে।
সূত্র: কইমই

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: সুশান্ত সিং রাজপুত
শেয়ারTweetPin

সর্বশেষ

অভিনেত্রী মৌসুমী হামিদের সংসারে ভাঙন

মার্চ ২৬, ২০২৬
সাভারে অবস্থিত বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধ

গৌরবময় স্বাধীনতা ও জাতীয় দিবস আজ

মার্চ ২৬, ২০২৬

দৌলতদিয়ায় বাস ডুবিতে উদ্ধার হচ্ছে আরও মরদেহ…

মার্চ ২৫, ২০২৬

বিশ্বকাপে ব্রাজিল ফেভারিট নয়: ভিনিসিয়াস

মার্চ ২৫, ২০২৬

৫টি অধ্যাদেশ আইনে রূপ দিতে মন্ত্রিসভায় অনুমোদন

মার্চ ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT