চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

    https://www.youtube.com/live/o6SJvPy15o4?si=NGcg3Is-DnwAnvmd

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আত্মসমর্পণকারী চরমপন্থিরা আবার সক্রিয় হচ্ছে: র‌্যাব

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৩৮ অপরাহ্ন ১০, মার্চ ২০২৬
অপরাধ
A A

অভ্যুত্থান পরবর্তী দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলের বিভিন্ন চরমপন্থী সংগঠন আবারও সক্রিয় হওয়ার চেষ্টা করছে বলে জানিয়েছে র‍্যাব। তাদের ভাষ্য, আত্মসমর্পণ করা অনেক চরমপন্থি সদস্য আবারও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছেন।

মঙ্গলবার বিকালে রাজধানীর কারওয়ান বাজার র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সন্মেলনে এসব জানান র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক এম জেড এম ইন্তেখাব চৌধুরী।

তিনি বলেন, রাজধানীর আদাবর ও সিরাজগঞ্জে পৃথক অভিযান চালিয়ে ১২টি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ গোলাবারুদ এবং অস্ত্র পরিবহনে ব্যবহৃত দুটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে। এ সময় দুইজনকে গ্রেপ্তার করা হয়।

তারা হলেন-পাবনার অস্ত্র ব্যবসায়ী ও সন্ত্রাসী আলমগীর হোসেন ওরফে শুটার আলমগীর এবং রকিব রানা।

গ্রেপ্তার আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে ইন্তেখাব চৌধুরী বলেন, ‘এসব অস্ত্র চট্টগ্রাম এলাকা থেকে ঢাকায় আনা হয়। পরে সেগুলো পাবনা অঞ্চলে নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল।’

তিনি বলেন, ‘আমরা বিভিন্ন সময় দেখেছি পাবনা ও কুষ্টিয়ায় চরাঞ্চল রয়েছে। এই চর দখল নিয়ে বালুমহলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিভিন্ন চরমপন্থী গ্রুপের মধ্যে সংঘর্ষ ও সন্ত্রাসী কর্মকাণ্ড হয়ে থাকে। এসব অস্ত্র এই অঞ্চলের বালুমহলে আধিপত্য বিস্তারে ব্যবহারের আশঙ্কা রয়েছে। আগে আত্মসমর্পণকারী অনেক চরমপন্থী পুনরায় অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে।’

Reneta

সুন্দরবনে র‍্যাবের কাছে আত্মসমর্পণ করা জলদস্যুরাও আবারও অপরাধে জড়িয়ে পড়ছেন। তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে জানতে চাইলে তিনি বলেন, ‘দেশের আর্থসামাজিক প্রেক্ষাপট, রাজনৈতিক প্রেক্ষাপটের ওপর নির্ভর করে সাধারণ মানুষের অপরাধ জগতের বিচরণ প্রত্যাবর্তন। সুন্দরবন জলদস্যুদের বিষয়টি আমরাও লক্ষ্য করেছি। আমাদের গোয়েন্দা নজরদারির মাধ্যমে যে তথ্য পাচ্ছি তাতে এই ধরনের সম্ভাবনা দেখা দিয়েছে। আমাদের তৎপরতা আগেও ছিল, এখনও আছে। ভবিষ্যতেও থাকবে। যাদেরকে প্রত্যাবর্তন করানো হয়েছিল, যারা আত্মসমর্পণ করেছিল স্বাভাবিক জীবনে ফেরত গিয়েছিল। আমাদের সর্বাত্মক প্রচেষ্টা থাকবে যাতে তারা তাদের স্বাভাবিক জীবনেই তাদের কাজকর্ম চালিয়ে যায় এবং আবার এই দস্যু জীবনে তারা ফেরত না আসে।’

তিনি বলেন, আর যারা ইতোমধ্যে অপরাধে জড়িয়ে গেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থার নেওয়া হবে। বিভিন্ন সময়ে র‍্যাব এককভাবে আবার কখনো কখনো র‍্যাব, পুলিশ এবং কোস্টগার্ড সন্মিলিতভাবে নৌবাহিনীর সাথে যৌথভাবেও বিভিন্ন অভিযান পরিচালনা করা হচ্ছে।

চট্টগ্রামের জঙ্গল সলিমপুর এলাকায় পরিচালিত বড় যৌথ অভিযানের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ওই অভিযানে প্রায় ৩ হাজার ৫০০ সদস্য অংশ নেন। এতে একটি বিদেশি পিস্তল, একটি দেশি পিস্তল, একটি এলজি, ২৭টি পাইপগান তৈরির পাইপ, ৩০টি পিস্তলের ম্যাগজিন, ৬১টি কার্তুজ, ১ হাজার ১১৩ রাউন্ড গুলি, ১১টি ককটেলসহ বিপুল পরিমাণ অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়।

এসময় চরমপন্থী গ্রুপগুলোর সক্রিয় হওয়ার বিষয় তুলে ধরে যৌথ অভিযানে অংশ নেওয়া র‍্যাব-১২ অধিনায়ক অতিরিক্ত ডিআইজি আতিকুর রহমান মিয়া বলেন, দক্ষিণ-পশ্চিমাঞ্চলে দীর্ঘদিন ধরে সর্বহারা ও বিভিন্ন নিষিদ্ধ চরমপন্থী সংগঠনের তৎপরতা ছিল। ২০২৩ সালে র‍্যাব-১২ এর উদ্যোগে প্রায় ৩১৩ জন চরমপন্থী সদস্য আত্মসমর্পণ করেছিল এবং তাদের পুনর্বাসনের কার্যক্রম চলমান রয়েছে।

তবে ২০২৪ সালের ৫ আগস্টের পর কিছু আত্মসমর্পণকারী সদস্য আবারও পুরোনো কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার প্রবণতা দেখা যাচ্ছে। এ কারণে তাদের ওপর গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়। আমরা তাদেরকে বিভিন্নভাবে মনিটর করতে থাকি এবং যার ফলস্মৃতিতে আজকে আমাদের এই সফলতা এবং আমরা এগুলি উদ্ধার করতে সক্ষম হয়েছি। আমাদের ধারণা যে এটি যে নিষিদ্ধ যারা চরমপন্থী যারা আছে তাদের হাতে এগুলো যাওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে আমি ধারণা করছি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আলমগীর হোসেনউত্তর ও পশ্চিমাঞ্চলবিভিন্ন চরমপন্থী সংগঠনব্রিফিংরকিব রানার‌্যাব
শেয়ারTweetPin

সর্বশেষ

আত্মসমর্পণকারী চরমপন্থিরা আবার সক্রিয় হচ্ছে: র‌্যাব

মার্চ ১০, ২০২৬

কাবাডি ফেডারেশনের সভাপতি হলেন আইজিপি আলী হোসেন

মার্চ ১০, ২০২৬

বিশ্বকাপ জয়ের একদিন না যেতেই শাস্তি পেলেন আর্শদীপ

মার্চ ১০, ২০২৬

কুকুর হত্যায় কারাদণ্ড কি এবারই প্রথম?

মার্চ ১০, ২০২৬

স্বাস্থ্য অধিদফতরের ভারপ্রাপ্ত মহাপরিচালক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস

মার্চ ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT