আদালত

আইনজীবী মেজবাহ উদ্দিনের প্রতি শ্রদ্ধায় অর্ধ বেলা বসবে না সুপ্রিম কোর্ট

প্রয়াত আইনজীবী মেজবাহ উদ্দিনের ছবি, শ্রদ্ধা নিবেদন. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাবেক বিচারপতি এএফএম মেজবাহ উদ্দিন।

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাবেক বিচারপতি এএফএম মেজবাহ উদ্দিনের মৃত্যুতে তার প্রতি শ্রদ্ধায় আজ (১৫ ডিসেম্বর) অর্ধ বেলা বসবে না সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগ। এছাড়া, এই দিন আপিল বিভাগের চেম্বার আদালত বসবে না।

সোমবার সকালে সাত বিচারপতির আপিল বিভাগ বেঞ্চে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ বলেন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি এএফএম মেজবাহ উদ্দিনের মৃত্যুতে তার প্রতি শ্রদ্ধায় আজ আপিল বিভাগ প্রথমার্ধের পর আর বসবে না। এছাড়া হাইকোর্ট বিভাগ (লাঞ্চের পর) দ্বিতীয় আর্ধে বসবে না। এছাড়া, আপিল বিভাগের চেম্বার আদালত আজ বসবে না।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাবেক বিচারপতি এএফএম মেজবাহ উদ্দিন (৮০) রোববার রাতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (১৫ ডিসেম্বর) বাদ জোহর সুপ্রিম কোর্টের ইনার গার্ডেনে তার জানাজা অনুষ্ঠিত হবে।

সিনিয়র আইনজীবী এএফএম মেজবাহ উদ্দিন ১৯৭৭ সালের ৩ অক্টোবর হাইকোর্ট বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ২০০০ সালের ২৮ মে তিনি হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে শপথ নেন। দুই বছর দায়িত্ব পালনের পর তিনি আবার আইন পেশায় ফিরে আসেন। ২০০৯-২০১০ সেশনে তিনি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ছিলেন।

বিষয়:সুপ্রিম কোর্ট
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…