আদালতের কার্যক্রমে সাংবাদিকদের প্রবেশাধিকার চেয়ে অবস্থান কর্মসূচি

আদালতের প্রবেশপথে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের জন্য মানববন্ধন ও অবস্থান কর্মসূচি।. Channel i News – চ্যানেল আই নিউজ
সুপ্রিম কোর্টের আপিল বিভাগসহ আদালতের বিভিন্ন কার্যক্রমে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিত করার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন সাংবাদিকরা।
বুধবার (১২ আগস্ট) সুপ্রিম কোর্টের প্রধান ফটকের বাইরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন ডেইলি নিউ এজ সম্পাদক নুরুল কবীর। আদালতে সাংবাদিকদের প্রবেশাধিকার বন্ধ করাকে সংবিধান লঙ্ঘন বলে মন্তব্য করেন তিনি।
এ সময় ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু সালেহ আকন বক্তব্য দেন।
বক্তারা আদালতে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিত করার আহ্বান জানান। একই সঙ্গে আইন ও বিচারের শাসন প্রতিষ্ঠায় বিচারাঙ্গনকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তারা।







