ভিডিও নিউজ

আপিল বিভাগে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি

আদালত ভবনের সামনে সাংবাদিকদের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।

আপিল বিভাগসহ সুপ্রিম কোর্টের এজলাসে সাংবাদিকদের প্রবেশাধিকার পুনর্বহালের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন সাংবাদিকরা।

তাদের দাবি আদালতের কার্যক্রম সম্পর্কে নাগরিকদের তথ্য পাওয়ার সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে অবিলম্বে আপিল বিভাগে সাংবাদিকদের প্রবেশের সুযোগ দিতে হবে। নিষেধাজ্ঞা বহাল থাকলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দিয়েছেন সাংবাদিক নেতারা।

দুপুরে সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে অবস্থান নেন সাংবাদিকরা। কর্মসূচিতে আইন বিটের সাংবাদিকদের পাশাপাশি ডিইউজে, ডিআরইউ ও সম্পাদক পরিষদের নেতারাও অংশ নেন।

বিষয়:ডিআরইউডিইউজেসম্পাদক পরিষদসাংবাদিকসুপ্রিম কোর্টসুপ্রিম কোর্টের প্রধান ফটক
প্রতিবেদক

ইবনে সাঈদ অঙ্কুর

ইবনে সাঈদ অঙ্কুর চ্যানেল আই অনলাইনের একজন মাল্টিমিডিয়া জার্নালিস্ট। তিনি জাতীয়, বিনোদন, সমসাময়িক ঘটনা ও মানবিক নানা বিষয় নিয়ে সংবাদ, ফিচার এবং ভিডিও প্রতিবেদন তৈরি করেন। সাংবাদিকতায় অবদানের স্বীকৃতি হিসেবে তিনি চ্যানেল আই অনলাইন কর্তৃক ‘Best Emerging Multimedia Journalist 2026’ সম্মাননায় ভূষিত হয়েছেন।

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…