চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শুক্রবার টিভি পর্দায় সানসিল্ক-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:১৭ অপরাহ্ন ৩০, নভেম্বর ২০২৩
বিনোদন
A A

জমকালো আয়োজনে গেল অক্টোবরে অনুষ্ঠিত হয়ে গেল সানসিল্ক চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডসের ১৮তম আসর। রাজধানীর সেরাটন হোটেলে তারকা খচিত আয়োজনে এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানের পর্দা নামে। সেই অনুষ্ঠানটির রেকর্ডকৃত অংশ শুক্রবার (১ ডিসেম্বর) প্রচার করবে চ্যানেল আই।

চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগ বলছে, শুক্রবার (১ ডিসেম্বর) বিকেল ৪টা ৫ মিনিটে দর্শক অনুষ্ঠানটি দেখতে পারবেন। এ আয়োজনে মূল পৃষ্টপোষক হিসেবে যুক্ত হয় স্বনামধন্য ব্র্যান্ড সানসিল্ক।

শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে ১৮তম এ অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠিত হয় গেল ১৮ অক্টোবর। ‘আজীবন সম্মাননা’সহ মোট ২৩টি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়। ৩টি বিশেষ ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন মাহবুবা রহমান, শবনম মুশতারী ও ব্যান্ড-এফ মাইনর।

এবারের আয়োজনে আজীবন সম্মাননায় ভূষিত হয়েছেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রেরশিল্পী একুশে পদকপ্রাপ্ত ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট সংগীতজ্ঞ সুজেয় শ্যাম।

সুস্থ সংগীতের উৎকর্ষ সাধন, সুস্থ সংগীত পরির্চ্চার পরিবেশ ফিরিয়ে আনতে ২০০৪ সালে শুরু হয়েছিল দক্ষিণ এশিয়ায় সংগীতের সবচেয়ে বড় আসর ‘চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস’। সংগীতের সকল শাখার সকল শিল্পীরা আবারও একই মঞ্চে এক হন সংগীত নিয়ে দক্ষিণ পূর্ব এশিয়ার সবচাইতে বড় আয়োজন সানসিল্ক-চ্যানেল আই ১৮তম মিউজিক অ্যাওয়ার্ডস্ ২০২৩-এর মধ্য দিয়ে।

বাংলাদেশে সুস্থ’ সংগীতের বিকাশ ও উৎকর্ষতা, এবং এই অ্যাওয়ার্ডসকে সামগ্রিকভাবে পরিচ্ছন্ন এবং নিরপেক্ষ করে তুলতে সমগ্র আয়োজন সম্পন্ন করে চ্যানেল আই। এই মহৎ উদ্যোগ দেশজুড়ে ব্যাপক সাড়া পেয়েছে এবং বিভিন্ন কলাকুশলীদের কাছ থেকে অর্জন করেছে বিপুল প্রশংসা। অনুষ্ঠানটির প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন শহিদুল আলম সচ্চু।

Jui  Banner Campaign
ট্যাগ: 'চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস'চ্যানেল আইমিউজিক অ্যাওয়ার্ডসলিড বিনোদনসেরাটন
শেয়ারTweetPin

সর্বশেষ

মন্ত্রী হয়ে ক্রীড়াঙ্গন ঘিরে যেসব পরিকল্পনার কথা জানালেন আমিনুল

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

বুধবার সকালে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ ভেঙ্গে গেছে

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

একজনকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পর্শে নিহত ২

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফেব্রুয়ারি ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT