চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছুটি কাটাতে কাশ্মীরেই যাবেন সুনীল শেঠি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৩০ অপরাহ্ন ২৬, এপ্রিল ২০২৫
বিনোদন
A A

কাশ্মীর মানেই ভূস্বর্গ, কাশ্মীরের প্রাকৃতিক সৌন্দর্য দেখার স্বপ্ন দেখেন প্রায় প্রত্যেক ভারতীয়। কিন্তু কাশ্মীরের পেহেলগাম এলাকায় সন্ত্রাসী হামলার ফলে সেই স্বপ্নভঙ্গ হয়েছে অনেকের! কাশ্মীর ভ্রমণ ইতিমধ্যেই বাতিল করেছেন অনেকেই। তবে এই আতঙ্কের মধ্যেই এবার সবাইকে নির্ভীক থাকার বার্তা দিলেন অভিনেতা সুনীল শেঠি।

পেহেলগাম সন্ত্রাসী হামলার মধ্যেই সুনীল শেঠি প্রত্যেককে কাশ্মীরে ছুটি কাটাতে যাওয়ার আহ্বান জানালেন। আগামী ছুটিতে তিনি যে নিজেও কাশ্মীরে যেতে চান, সে কথাও বললেন তিনি। জঙ্গিদের সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর বার্তা দিলেন এই অভিনেতা।

সম্প্রতি লতা দিনানাত মঙ্গেশকর পুরস্কার ২০২৫ অনুষ্ঠানের ফাঁকে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘এই মুহূর্তে প্রত্যেক ভারতবাসীকে ঐক্যবদ্ধ হতে হবে। যারা ভয় এবং ঘৃণা ছড়ানোর চেষ্টা করছে, তাদের দিকে কর্ণপাত না করে সবাইকে একসঙ্গে লড়তে হবে। আমাদের দেখাতে হবে, কাশ্মীর আমাদের ছিল, আছে এবং থাকবে।’

অভিনেতা বলেন, ‘আমাদের প্রত্যেককে এই সিদ্ধান্ত নিতে হবে যে আগামী ছুটিতে আমরা কাশ্মীরেই ঘুরতে যাব। জঙ্গিদের দেখাতে হবে যে আমাদের ভয় দেখানো এত সোজা নয়। আমরা কোন কিছুতেই ভয় পাব না। কাশ্মীর বয়কট করা কোন সমাধান নয়।’

সুনীল আরও বলেন, ‘আমি নিজে থেকে কর্তৃপক্ষকে ফোন করে জানিয়েছি, আপনাদের যদি মনে হয় যে আগামী দিনে আমাদের ওখানে যাওয়া উচিত তা ছুটি কাটাতে হোক বা শ্যুটিং করতে, তাহলে আমরা অবশ্যই আসব। জঙ্গিদের ভয়ে আমরা কিছুতেই পিছিয়ে আসব না।’

গত ২২ এপ্রিল পেহেলগাম এলাকার বৈসরন উপত্যকায় জঙ্গিদের হামলায় নিহত হয়েছেন ২৬ জন পর্যটক, যাদের মধ্যে ২৫ জন ভারতীয় এবং একজন নেপালি। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। নিহত এবং আহতদের পরিবারের পাশে দাঁড়িয়েছে ভারত সরকার।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কাশ্মীরপেহেলগামসন্ত্রাসী হামলাসুনীল শেঠি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ছাড়ছেন মার্কিনিরা: ইউরোপ ও এশিয়ায় বাড়ছে বসতি স্থাপনের হিড়িক

মার্চ ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

যুদ্ধ কখন শেষ হবে তা আমরা ঠিক করব, ট্রাম্পকে ইরানের কড়া জবাব

মার্চ ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরান যুদ্ধ খুব দ্রুত শেষ হওয়ার বিষয়ে রিপাবলিকানদের যা বললেন ট্রাম্প

মার্চ ১০, ২০২৬

জাতীয় সংগীত না গাওয়া ইরানের ৫ ফুটবলারকে রাজনৈতিক আশ্রয় দিয়েছে অস্ট্রেলিয়া

মার্চ ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

যুদ্ধ দ্রুত শেষ হওয়ার ইঙ্গিত ট্রাম্পের, কমতে শুরু করেছে বৈশ্বিক তেলের দাম

মার্চ ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT