চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

    https://www.youtube.com/live/o6SJvPy15o4?si=NGcg3Is-DnwAnvmd

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আজ শ্রেণিকক্ষে ফিরছে শিক্ষার্থীরা, জোর দেওয়া হবে শিখন ঘাটতি পূরণে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৪৭ পূর্বাহ্ন ২৯, মার্চ ২০২৬
- টপ লিড নিউজ, শিক্ষা
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দীর্ঘ ছুটি শেষে আজ রোববার (২৯ মার্চ) থেকে দেশের প্রায় সব স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে পুনরায় শুরু হচ্ছে শ্রেণি কার্যক্রম। রোজা, ঈদুল ফিতর ও স্বাধীনতা দিবস উপলক্ষে টানা ছুটির কারণে এতদিন বন্ধ ছিল ক্লাস।

গত বৃহস্পতিবার (২৬ মার্চ) ছুটি শেষ হলেও শুক্র ও শনিবার সাপ্তাহিক বন্ধ থাকায় আজ থেকেই নিয়মিত পাঠদান কার্যক্রম চালু হচ্ছে।

শিক্ষা মন্ত্রণালয় ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানায়, নির্বাচন, রমজান ও ঈদের কারণে বছরের প্রথম তিন মাসে পাঠদান কার্যক্রম তুলনামূলকভাবে কম হয়েছে। ফলে শিক্ষার্থীদের মধ্যে শিখন ঘাটতি তৈরি হয়েছে। এ পরিস্থিতি কাটিয়ে উঠতে ছুটির পর থেকে পূর্ণোদ্যমে ক্লাস নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বাৎসরিক ছুটির সূচি অনুযায়ী, রোজা ও ঈদের ছুটি শুরু হওয়ার কথা ছিল ৮ মার্চ থেকে। তবে অভিভাবকদের করা রিটের পর হাইকোর্টের নির্দেশনা এবং পরবর্তীতে সরকারের সিদ্ধান্তে ১৯ ফেব্রুয়ারি থেকেই সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো বন্ধ ঘোষণা করা হয়। এতে নির্ধারিত সময়ের ১৭ দিন আগেই ছুটি শুরু হয়।

পরবর্তীতে সংশোধিত সূচি অনুযায়ী ১৯ ফেব্রুয়ারি থেকে ২৬ মার্চ পর্যন্ত প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয়, মাদরাসা, কলেজ ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি বহাল রাখা হয়।

এদিকে প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের শিখন ঘাটতি কমাতে ঈদের ছুটির পর প্রথম ১০টি শনিবার সাপ্তাহিক ছুটি বাতিল করেছে সরকার। তবে মাধ্যমিক পর্যায়ে এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।

Reneta

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার আগে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে ইতোমধ্যে নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। গত ২৫ মার্চ জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শ্রেণিকক্ষে পাঠদান শুরুর আগে প্রতিষ্ঠানের সার্বিক পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে এবং নিয়মিত তদারকি জোরদার করতে হবে।

নির্দেশনায় আরও বলা হয়, প্রতি সপ্তাহে শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করতে হবে। পাশাপাশি বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ ও বাগান পরিচর্যা নিশ্চিত করার পাশাপাশি শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা বিষয়ে সচেতন করে তুলতে বিভিন্ন উদ্যোগ নেওয়ার কথাও উল্লেখ করা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইদুল ফিতরছুটি শেষশিক্ষা প্রতিষ্ঠান
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

তেল না পেয়ে ক্ষোভ, নড়াইলে ট্রাকচাপায় ফিলিং স্টেশন ম্যানেজারকে হত্যা

মার্চ ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

লন্ডনে হাজারো মানুষের বিক্ষোভ, উগ্র ডানপন্থার বিরুদ্ধে ঐতিহাসিক মিছিল

মার্চ ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

লোহিত সাগরে হুথি হুমকি, বৈশ্বিক অর্থনীতিতে নতুন ধাক্কার আশঙ্কা

মার্চ ২৯, ২০২৬
প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার নয়াপল্টনের কার্যালয়ে তারেক রহমান

প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার নয়াপল্টনের কার্যালয়ে তারেক রহমান

মার্চ ২৯, ২০২৬
বিএমইউতে ড্রাগ মনিটরিং পরিষেবা চালু নিয়ে সেমিনার

বিএমইউতে ড্রাগ মনিটরিং পরিষেবা চালু নিয়ে সেমিনার

মার্চ ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT