জনপদ

রাজশাহী ও বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ

শিক্ষার্থীদের বিক্ষোভের সময় পুলিশের সঙ্গে আলোচনা করছে ছাত্ররা. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজশাহী ও বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভের সময় ছাত্ররা পুলিশের সঙ্গে আলোচনা করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

রাজশাহী ও বরিশালে মিছিল ও সড়ক অবরোধ করে সাম্প্রতিক কোটা সংস্কার আন্দোলনে হতাহতের ঘটনার বিচার দাবি করেছেন শিক্ষার্থীদের একাংশ।

সোমবার (২৯ জুলাই) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে রাজশাহী-ঢাকা মহাসড়কে জড়ো হন শিক্ষার্থী ও কয়েকজন শিক্ষক। অন্যদিকে, বরিশালে সড়ক অবরোধ করে বিক্ষোভের চেষ্টা করলে পুলিশ-ছাত্রলীগ এবং আন্দোলনকারী শিক্ষার্থীদের মধ্যে ত্রিমুখী ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এলাকাগুলোতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য নিয়োজিত রয়েছে।

শিক্ষাথীরা জানান, ঢাকায় ডিবি কার্যালয়ে জোরপূর্বক আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেওয়া এবং সমন্বয়কদের বাড়ি থেকে তুলে নেওয়ার প্রতিবাদে তারা সড়কে বিক্ষোভ করতে নামেন।

বিষয়:কোটা সংস্কার আন্দোলনশিক্ষার্থীদের বিক্ষোভসড়ক অবরোধ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…