জনপদ

নোয়াখালীতে ৮ দফা দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

নোয়াখালীতে শিক্ষার্থীদের সড়ক অবরোধের ছবি, বিক্ষোভকারীরা রাস্তা বন্ধ করে রেখেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নোয়াখালীতে শিক্ষার্থীরা ৮ দফা দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে, বিভিন্ন বয়সের মানুষ অংশগ্রহণ করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের উচ্চ শিক্ষাসহ ৮দফা দাবি বাস্তবায়নের আশ্বাস দিয়ে কর্তৃপক্ষের টালবাহানা করার প্রতিবাদ ও দ্রুত সময়ের মধ্যে ৮দফা বাস্তবায়নের দাবিতে নোয়াখালীতে বিক্ষোভ এবং সড়ক অবরোধ করেছে এটিআই শিক্ষার্থীরা।

সোমবার (২২ ডিসেম্বর) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত বেগমগঞ্জের চৌমুহনী চৌরাস্তা এলাকায় ঢাকা-নোয়াখালী ও চট্টগ্রাম, লক্ষ্মীপুর-ফেনী সড়ক অবরোধ করে তারা। এসময় কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষার্থীরা প্রতিষ্ঠানের প্রধান ফটকে তালা ও সমাপনী পরীক্ষা বর্জন করে।

পরে সোমবার সন্ধ্যার মধ্যে তাদের দাবিগুলো নিয়ে প্রজ্ঞাপন জারির আল্টিমেটাম দিয়ে অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা।

এসময় বক্তব্য রাখেন, বাংলাদেশ কৃষি ডিপ্লোমা ছাত্র পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রায়হান উদ্দিন শামীম, সাবেক এটিআই ভিপি রায়হান খান’সহ অন্যান্য শিক্ষার্থীরা

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, ডিপ্লোমা কৃষিবিদদের পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয়ের উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ দিতে হবে, উপসহকারী কৃষি কর্মকর্তাকে দ্বিতীয় শ্রেণীর কর্মচারী হিসেবে গ্যাজেট করে প্রজ্ঞাপন জারিসহ প্রতিবছর নিয়োগের ধারাবাহিকতা বজায় রাখতে হবে, কৃষি ডিপ্লোমার শিক্ষার মান উন্নয়নের জন্য শিক্ষক সংকট দূর করতে হবে, কৃষি ডিপ্লোমা শিক্ষাকে ডিএই এর অধীনস্থ থেকে বের করে সম্পূর্ণভাবে কৃষি মন্ত্রণালয়ের আলাদা প্রতিষ্ঠান করতে হবে, সকল কৃষি গবেষণা প্রতিষ্ঠানে সরকারি বৈজ্ঞানিক কর্মকর্তা পদটি শুধুমাত্র ডিপ্লোমা কৃষিবিদদের জন্য সংরক্ষিত করতে হবে, ডিপ্লোমা কৃষিবিদদের বেসরকারি চাকরির ক্ষেত্রে নূন্যতম দশম গ্রেড দিতে হবে, কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদেরকে মাঠ সংযুক্তি ভাতা প্রদান করতে হবে ও উপসহকারী কৃষি কর্মকর্তাদের চাকরিতে প্রবেশের পর ছয় মাসের ফাউন্ডেশন ট্রেনিং এর ব্যবস্থা করতে হবে। তাদের দাবিগুলো নিয়ে প্রজ্ঞাপন জারি না হলে আরও কঠোর কর্মসূচিতে যাবে বলে জানান তারা।

বিষয়:৮দফা দাবিনোয়াখালীশিক্ষার্থীদের সড়ক অবরোধ
প্রতিবেদক

আলাউদ্দিন শিবলু

নোয়াখালী প্রতিনিধি

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…