চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে এসে শিক্ষার্থী-অভিভাবকদের দুর্ভোগ

আল-মামুন আশিকআল-মামুন আশিক
২:১৮ অপরাহ্ন ০৫, মার্চ ২০২৪
- সেমি লিড, শিক্ষা
A A

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা দিতে আসা শিক্ষার্থী ও অভিভাবকদের নানা ভোগান্তিতে পড়তে হয়েছে।

আজ (৫ মার্চ) মঙ্গলবার রাবিতে ভর্তি পরীক্ষা দিতে আসা শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ, আবাসন সংকট, যাতায়াত সমস্যা, যানবাহনের বাড়তি ভাড়া আদায়সহ বিভিন্ন ভোগান্তির সম্মুখীন হয়েছেন তারা।

দেশের বিভিন্ন জায়গা থেকে আসা অন্তত ২০ জন শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে কথা বললে এ তারা এসব অভিযোগ করেন। তারা বলছেন, ঢাবি ও চবির মতো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা বিভাগীয় শহরে নেওয়া হলে তাদের সময়, অর্থসহ দুর্ভোগ অনেকাংশে কমবে।

পটুয়াখালী থেকে রাজশাহীতে ছেলেকে পরীক্ষা দিতে নিয়ে এসেছেন শাহজাহান মিয়া। তিনি বলেন, ছেলেকে অনেক দূর থেকে পরীক্ষা দিতে নিয়ে এসেছি। ভালো হোটেল না পাওয়ায় ছেলেসহ আবাসিক হলে থেকেছি। যানবাহন দ্বিগুন ভাড়া নিচ্ছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ঢাবির মত বিভাগীয় পর্যায়ে হলে আমরা এসব ভোগান্তি থেকে মুক্তি পাব। সব বিশ্ববিদ্যালয় গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষা নিলে বেশি সুবিধা হতো।

লালমনিরহাট থেকে ফয়সাল জুলফিকার ও তার স্ত্রী খালেদা তাদের মেয়েকে নিয়ে গতকাল রাজশাহীতে এসেছেন। এখানে তাদের কোন আত্মীয় না থাকায় আবাসন সংকটে ভুগতে হয়েছে। তারা বলেন, বিশ্ববিদ্যালয়ের আশেপাশে থাকার মত কোন জায়গা না পেয়ে আমাদের বানেশ্বরের একটি আবাসিক হোটেলে ৭০০ টাকা করে ভাড়া দিয়ে থাকতে হয়েছে। সেখানে থাকার মতো তেমন ভালো অবস্থা ছিলো না। সে অনুযায়ী ভাড়া অনেক বেশি নেওয়া হয়েছে।

যানবাহনের ভোগান্তির কথা উল্লেখ করে তারা আরও বলেন, ট্রেনের টিকিট না পাওয়ায় আমাদের ভোগান্তিতে পড়তে হয়েছে। পরে বাসে রাজশাহীতে আসি। এছাড়াও ক্যাম্পাসের বাইরের হোটেলগুলোতে তুলনামূলক খাবারের দাম একটু বেশি নিচ্ছে।

Reneta

পরীক্ষার ভোগান্তির ব্যাপারে জানতে চাইলে তাদের মেয়ে জয়িতা ফয়সাল বলেন, এরকম পরিস্থিতিতে পরীক্ষার কক্ষে এক ধরনের অস্থিরতা কাজ করে। এমনকি পরীক্ষার জন্য মানসিক প্রস্তুতি কমে যায়। ফলে পরীক্ষা আশানুরূপ ভালো হয় না। রাবির ভর্তি পরীক্ষা বিভাগীয় পর্যায়ে নিলে আমাদের এরকম ভোগান্তিতে পড়তে হতো না।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ভর্তি পরীক্ষারাজশাহী বিশ্ববিদ্যালয়রাবি
শেয়ারTweetPin

সর্বশেষ

বরিশালে নানা বাড়ির পুকুরে ডুবে ভাইবোনের মৃত্যু

মার্চ ২৭, ২০২৬

বাংলাদেশের প্রতি অবিচল সমর্থন পুনর্ব্যক্ত জাতিসংঘ মহাসচিবের

মার্চ ২৭, ২০২৬
ছবি: প্রতীকী

স্বাস্থ্য কমপ্লেক্সের কোয়ার্টার থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মার্চ ২৭, ২০২৬

মোস্তাফিজের থেকে শেখার অনেককিছু আছে: হারিস রউফ

মার্চ ২৭, ২০২৬

১৮ মাসের লুটপাটে দক্ষিণ সিটির রাজকোষ প্রায় শুন্য: ডিএসসিসি প্রশাসক

মার্চ ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT