চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বরিশাল বোর্ডে ৩৮ হাজার ছাত্র শিক্ষার্থীর রেজিস্ট্রেশনে ‘ছাত্রী’ লেখা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৫১ অপরাহ্ন ০৩, মার্চ ২০২৬
- সেমি লিড, শিক্ষা
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

এইচএসসি পরীক্ষা শুরুর আগ মুহূর্তে বরিশাল শিক্ষা বোর্ডে বড় ধরনের প্রশাসনিক ভুল ধরা পড়েছে। মোট ৩৮ হাজার ছাত্র শিক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ডে ভুলক্রমে ‘ফিমেল’ বা ছাত্রী উল্লেখ করা হয়েছে। এ কারণে পরীক্ষার্থীরা প্রস্তুতি বাদ দিয়ে ভুল সংশোধনের জন্য কলেজ ও বোর্ডে ছুটছেন।

মঙ্গলবার (৩ মার্চ) বোর্ড সূত্রে জানা যায়, এ বছর বরিশাল বোর্ডের অধীনে মোট ৮১ হাজার ৮৩১ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার জন্য নিবন্ধন করেছে। সাধারণত কলেজে প্রথম বর্ষে ভর্তি হওয়ার ছয় মাস পর শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন সম্পন্ন করা হয় এবং পরীক্ষা শুরুর অন্তত এক মাস আগে প্রিন্ট করা রেজিস্ট্রেশন কার্ড বিতরণ করা হয়।

ত্রুটিপূর্ণ রেজিস্ট্রেশন কার্ড প্রথমে ঝালকাঠিসহ দুটি জেলায় বিতরণের সময় বিষয়টি নজরে আসে। পরে যাচাই করে দেখা যায়, প্রায় ৩৮ হাজার ছেলে শিক্ষার্থীকে ভুলক্রমে ‘ফিমেল’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এ বিষয়ে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জি এম শহিদুল ইসলাম বলেন, কম্পিউটার প্রোগ্রামের সেটিংস এবং অপারেটরের অসাবধানতার কারণে এই ভুল হয়েছে। সংশ্লিষ্ট অপারেটরকে শোকজ করা হয়েছে।

তিনি আরও জানান, পরীক্ষা শুরুর আগেই ভুলটি শনাক্ত হওয়ায় সংশোধন প্রক্রিয়া সহজ হয়েছে। শিক্ষার্থীরা বিনামূল্যে রেজিস্ট্রেশন সংশোধনের সুযোগ পাচ্ছে এবং এতে কোনো ধরনের হয়রানির সুযোগ নেই। কলেজ কর্তৃপক্ষ বোর্ডের সঙ্গে যোগাযোগ করলে দ্রুত সমস্যার সমাধান হচ্ছে বলেও জানান তিনি।

পরীক্ষার সম্ভাব্য তারিখ আগামী জুন মাসে নির্ধারিত হয়েছে। বোর্ডের দাবি, গত রোববার থেকে অনেক শিক্ষার্থীর রেজিস্ট্রেশন সংশোধন করা হয়েছে এবং বিষয়টি বড় কোনো জটিলতায় রূপ নেবে না। তবে পরীক্ষার্থীদের একাংশ বলছেন, গুরুত্বপূর্ণ পরীক্ষার আগে এমন ভুলে তাদের মানসিক চাপ বেড়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ৩৮ হাজার ছাত্র শিক্ষার্থীএইচএসসি পরীক্ষাছাত্রী লেখাত্রুটিপূর্ণ রেজিস্ট্রেশন কার্ডবরিশাল শিক্ষা বোর্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বরিশাল বোর্ডে ৩৮ হাজার ছাত্র শিক্ষার্থীর রেজিস্ট্রেশনে ‘ছাত্রী’ লেখা

মার্চ ৩, ২০২৬

বইমেলা সাংবাদিকতায় নতুন দৃষ্টিভঙ্গি চায় পিআইবি

মার্চ ৩, ২০২৬

বিশ্বকাপে ইরানের ভবিষ্যৎ, কী বলছে পরিস্থিতি কিংবা ফিফা

মার্চ ৩, ২০২৬

নিউ ইয়র্কের রাস্তায় শ্রমিক জায়েদ!

মার্চ ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

স্টারমার সাহায্য করছেন না এবং সম্পর্ক আগের মতো নেই: ট্রাম্প

মার্চ ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT